Thursday, May 14, 2026

প্রেম করছেন ঠিকই কিন্তু মালাইকাকে বিয়ে করতে চান না অর্জুন, জানালেন নিজেই

Date:

Share post:

গোপনো কথাটি আর গোপন নেই। অর্জুন-মালাইকার প্রেমের কথা এখন আর কারোর অজানা নয়। অর্জুন আর মালাইকার বয়সের অনেক তফাৎ হলেও, তাঁদের ভালবাসায় কমতি হয়নি। বর্তমানে অর্জুন-মালাইকা একসঙ্গেই থাকেন বলেও শোনা যায়। কিন্তু বিয়েটা কবে করছেন বলিউডের এই লাভবার্ডস?

কয়েক মাস আগেও অর্জুন ও মালাইকার বিয়ে নিয়ে গুজব রটেছিল। তখন নিজের জবাব দিয়ে বিতর্ক এড়িয়েছিলেন অর্জুন। কিন্তু এবার পরিবারের দিক থেকেই এসেছে প্রশ্ন, বিয়ে কবে করবে? সম্প্রতি, কার্যত এই বিয়ের কথাই ‘চাপ’ হয়েছে দাঁড়িয়েছে অর্জুনের কাছে। মুম্বইয়ের সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তার পরিবার মালাইকাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে অভিনেতার উপর। কিন্তু অভিনেতা কারোর কোনও কথা শুনতে রাজি নন। নিজের জন্য তিনি যা ভাল বুঝবেন, তা-ই করবেন।

আরও পড়ুন : ‘মধ্যিখানে মধ্যবিত্ত’, করোনা ও পুজোর মাঝে ফের মানুষের দুর্দশার কথা শোনালেন রুদ্র

আর তাই অনেকভাবে চেষ্টা করেও ফল না মেলায়, একপ্রকার আশা ছেড়েই দিয়েছে অর্জুনের পরিবারের সদস্যরা। এর আগেও যখন অর্জুনকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, তিনি জানান, ‘বিয়ে এমন এক সিদ্ধান্ত যে বিষয়ে এগোবার আগে পরিবারের পরামর্শ নেব, বিয়ে নিয়ে কোনও প্রকারের কোনও প্রস্তুতি বা সিদ্ধান্ত যদি নেওয়া হত সেক্ষেত্রে এতদিনে সবাই জানতে পারতেন৷’

প্রসঙ্গত, মালাইকা ও আরবাজের দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়ে ২০১৭ সালে। তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, অর্জুন কাপুরের প্রেমে পড়েছেন মালাইকা। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও, এখন দুজনে চুটিয়ে প্রেম করছেন। একসাথে থাকছেন, খাচ্ছেন, ঘুরতেও যাচ্ছেন। সম্প্রতি তাঁরা দু’জনেই কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এককথায় বলা যায়, নিজেদের মতো করে ভালো আছেন এই জুটি। তবুও ফ্যানদের মনে সেই এই একটাই প্রশ্ন, বিয়ে কবে করছেন তাঁরা??

আরও পড়ুন : কোভিড অতিমারীর সম্ভাব্য প্রতিষেধক নিয়ে গবেষণা, তাক লাগালো ১৪ বছরের কিশোরী

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...