Thursday, June 4, 2026

মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশ, মেধাতালিকায় রদবদল

Date:

Share post:

আজ, বুধবার প্রকাশিত হলো মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল। আর এই ফলের জেরে বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা। মাধ্যমিকে মেধাতালিকায় নাম ছিল মোট ৮৪ জনের। রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশের পর তালিকায় জায়গা করে নিল আরও ৭ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে চলতি বছর মাধ্যমিকের মেধাতালিকায় নাম রয়েছে ৯১ জনের।

চলতি বছর ১৫ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ হয়।মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে চলতি বছর ২৮ হাজার ৯১২ জন পরীক্ষার্থী রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন। পর্ষদ সূত্রে খবর রিভিউতে ২৩ শতাংশ পরীক্ষার্থীর নম্বর রদবদল হয়েছে। স্ক্রুটিনিতে নম্বর পাল্টেছে ২৪ শতাংশ পরীক্ষার্থীর। মেধাতালিকায় যে নতুন সাতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে মালদহের ৩ পরীক্ষার্থী, মুর্শিদাবাদের ১ পরীক্ষার্থী, কলকাতা, জলপাইগুড়ি, বীরভূম এবং বাঁকুড়ার ১ জন করে পরীক্ষার্থী আছে। মালদহের বার্লো গার্লস হাইস্কুলের অঙ্কিতা মণ্ডল অষ্টম স্থান অধিকার করেছে। বহরমপুর জগন্নাথ অ্যাকাডেমির দ্বিজেন্দ্র মোহন ত্রিবেদী এবং মালদহের বার্লো গার্লস হাইস্কুলের রিতায়নী সাহা মেধাতালিকার নবম স্থানে আছে। দশম স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বিদ্যাপীঠ রনিতা বিশ্বাস, জলপাইগুড়ির জলপাইগুড়ি ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনের দেবর্ষি পাল, বীরভূমের রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের সায়ন চক্রবর্তী ও বাঁকুড়ার কেন্দুয়াদহি হাইস্কুলের কৌস্তব ঘোষ।

পর্ষদ জানিয়েছে, যেসব পরীক্ষার্থীরা রিভিউ এবং স্ক্রুটিনি করিয়েছিল, তাদের সংশ্লিষ্ট স্কুল থেকে নতুন মার্কশিট সংগ্রহ করতে হবে। ৩ নভেম্বর থেকে স্কুলগুলি পর্ষদের আঞ্চলিক কার্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। এদিন দুপুর ১টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে। ওয়েবসাইটের ঠিকানা-

www.exametc.com
www.results.amarujala.com
www.indiaresults.com
www.results.shiksha

আরও পড়ুন:বুধবার প্রকাশিত হবে মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির ফল

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...