Sunday, April 5, 2026

ভাড়াটেদের জন্য উদ্যোগ নিচ্ছেন: মানিকতলা হাউজিংয়ের পুজো উদ্বোধনে প্রতিশ্রুতি সাধন পান্ডের

Date:

Share post:

মানিকতলা হাউজিং এস্টেটের পুজো এবার 54 বছরে পা দিল। পঞ্চমীর সন্ধেয় সেই পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। আর পুজোর আগেই তিনি স্থানীয় আবাসনের ভাড়াটিয়াদের প্রতিশ্রুতি দিলেন তাঁরা যাতে ফ্ল্যাটের মালিক হতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নিয়েছেন তিনি।

মানিকতলা হাউসিং এস্টেট আগে ছিল সরকারি আবাসন। পরে সেগুলির মালিকানা দেওয়া হয়। কিন্তু বিভিন্ন কারণে অনেকেই মালিকানা নিতে পারেননি। সেই কারণে ওই হাউজিং কমপ্লেক্সে অনেকের নিজস্ব ফ্ল্যাট থাকলেও, কিছু লোক এখনও সরকারি ভাড়াটিয়া। পুজোর আগে তাঁদের সুসংবাদ শোনালেন সাধন পান্ডে।

একই সঙ্গে তাঁর বিধায়ক তহবিলের টাকায় তৈরি স্থায়ী পুজো মণ্ডপের উদ্বোধন করেন সাধন পান্ডে। একইসঙ্গে উদ্বোধন করেন সেখানকার দুর্গাপুজোর।

আবাসনের পুজো কমিটির প্রেসিডেন্ট অশোক গুহ, সেক্রেটারি অমিত দাশগুপ্ত, অর্গানাইজিং সেক্রেটারি বিবেক রায়ের উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী। পাশাপাশি, করোনা পরিস্থিতিতে সবাইকে শারীরিক দূরত্বও বিধি মেনে, মাস্ক পরে, সুরক্ষিত পুজো পালনের বার্তা দেন।

আরও পড়ুন- পাড়ায় পাড়ায়: চুনাপট্টি যুবক সংঘ শতবর্ষের পথে

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...