Wednesday, May 6, 2026

ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিতেই শুরু দেবীর বোধন

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যে এবার দুর্গাপুজোর জৌলুস অনেকটাই কমে গিয়েছে। হাইকোর্টের রায়ের পর মনে করা হচ্ছে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দেখার ভিড় কার্যত থাকবে না। তারই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আমেজে আরও জল ঢালতে প্রস্তুত বরুণদেব। আলিপুর আবহাওয়া দফতরের তাদের পূর্বাভাসে জানিয়েছিল, অকাল বর্ষণে ভাসবে গোটা পুজো। সেইমতো মা দুর্গার বোধনের দিন ষষ্ঠীর সকাল থেকেই শহর তথা রাজ্যজুড়ে আকাশের মুখ ভার।

আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে অন্ধ্র ও ওড়িশা উপকূলে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তাই আজ বৃহস্পতিবার, ষষ্ঠী থেকেই রাজ্যে বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি হয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর ওড়িশা, বাংলা ও বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

এমনকি, এই সময়ের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর ফলে পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:করোনা আবহে অঞ্জলি হবে ‘নিউ নরমাল’, বন্ধ সিঁদুরখেলা

Related articles

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...