Thursday, May 7, 2026

সুস্থ থাকতে শীতকালে এড়িয়ে চলুন এই খাবারগুলি, দেখে নিন তালিকা

Date:

Share post:

করোনা ত্রাসে জেরবার সারা বিশ্ব। কবে সারবে পৃথিবীর অসুখ তা এখনও অজানা। বিশেষজ্ঞদের মতে, শীতকালে বাড়তে পারে সংক্রমণ। এই অবস্থায় নিজের স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন হতে বলছেন চিকিৎসকরা। কারণ, শীতকালের কম তাপমাত্রা শরীরের প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করে। তার উপরে মহামারির প্রকোপ এবছর দোসর।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, শীতে আমাদের নির্দিষ্ট কিছু খাবার খাওয়া একেবারে বন্ধ করা উচিৎ। রোগ এড়াতে ডায়েটের বিশেষ যত্ন নেওয়া উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে খুব বেশি মিষ্টি খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যারা মিষ্টি খাবার খান তারা ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেন। একইসঙ্গে সফট ড্রিঙ্কস ও চিনিযুক্ত খাবার খাওয়া একেবারেই উচিৎ না। সাধারণ সময়ে ভাজা খাবার খেতে বারণ পুষ্টি বিশেষজ্ঞরা। শীতকালে এই খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে। এই ধরনের ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা নানা সমস্যার সৃষ্টি করে।

ডিম, মাশরুম, টমেটো, শাক, ড্রাই ফ্রুট এবং দই বেশি পরিমাণে খেলে শ্লেষ্মার সমস্যা বাড়তে পারে। শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকলে এই খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শীতে অনেকেই কফি, চা, হট চকলেট পছন্দ করে। এই ধরনের খাবারের উপস্থিত ফ্যাট এবং ক্যাফিন দেহকে হাইড্রেট করে।

আরও পড়ুন:দশমীর পরেই ১০০ টাকা কিলো দরে মিলবে পেঁয়াজ, আশঙ্কা বাজার বিশেষজ্ঞদের

Related articles

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...