Thursday, May 14, 2026

“ভারত ‘ফিলথি’, বাতাসও নোংরা”, বন্ধু মোদির দেশকে বললেন ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

‘মিঁত্রোওওও’ মোদিকে কার্যত ডুবিয়েই দিলেন ট্রাম্প ৷ কোনও দরকার ছিল না, তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন, “ভারত মারাত্মক নোংরা”৷ ইংরাজিতে ‘ফিলথি’ শব্দটিই ব্যবহার করলেন ট্রাম্প। ভারতের দূষণ প্রসঙ্গেই এ কথা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি৷

ট্রাম্প হামেশাই দাবি করেন, তিনি ভারতের বন্ধু। ভারত সফরের সময় তাঁর জন্য রাজকীয় আয়োজন করেন নরেন্দ্র মোদি। বলেন বটে, কিন্তু দেশে বসে কোনও সুযোগ পেলে ভারতের নিন্দা করতে ছাড়েন না ডোনাল্ড ট্রাম্প। অতীতেও ভারত সম্পর্কে একাধিক অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। এবার ট্রাম্প বললেন, “ভারত অত্যন্ত নোংরা একটি দেশ”। ভারতের বায়ু দূষণ প্রসঙ্গেই এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি।

সামনেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে মার্কিন রীতি অনুসারে রাষ্ট্রপতি পদে ডেমোক্র্যাট
প্রার্থী জো বাইডেনের সঙ্গে ডিবেটে বসেন ট্রাম্প৷ টেনেসির ন্যাশভিলে বাইডেনের সাথে বিতর্কের সময়ই তিনি একথা বলেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলাম৷ এর কারণ আমাদের ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সামনে ফেলা হয়েছিল এবং আমাদের সাথে খুব অন্যায় আচরণ করা হয়েছিল।” ট্রাম্প বলেন, “চিনের হাল দেখুন। কিরকম নোংরা একটি দেশ। ভারতের দিকে তাকাও, ওই দেশ নোংরা, বাতাসও নোংরা’৷” ইংরাজিতে ‘ফিলথি’ শব্দটি ব্যবহার করেন ট্রাম্প। বাইডেন কিন্তু ভারত সম্পর্কে কোনও মন্তব্যই করেননি।

মার্কিন রাষ্ট্রপতি বলেন, প্যারিস-পরিবেশ চুক্তি মানলে মার্কিন ব্যবসা সব লাটে উঠে যেত৷ মারাত্মক ক্ষতি হত আমেরিকার৷ ট্রাম্প বলেন, দূষণ বেশি ছড়াচ্ছে ভারত ও চিন৷ কিন্তু ‘প্যারিস- ডিল’ তো ভারত-চিনকে তেমন ভাবে দূষণ ছড়ানো কলকারখানা বন্ধ করতে বলছে না। কিন্তু পরিবেশ রক্ষার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

এ ধরনের কথা অতীতেও বহুবার বলেছেন ট্রাম্প৷ ভারতের তরফে এর প্রতিবাদও করা হয়েছে। কিন্তু এই প্রথমবার ‘বন্ধু’ মোদির দেশের জন্য ‘ফিলথি’ শব্দটিও ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৯ সেপ্টেম্বরের প্রথম ‘প্রেসিডেন্ট বিতর্কে’ও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন৷ তখন তিনি বলেছিলেন, ভারত, চিন আর রাশিয়া বিশ্বে দূষণ ছড়াচ্ছে৷

আরও পড়ুন: মেঘালয়ে টার্গেট বাঙালিরা?

প্রসঙ্গত, গত মে মাসে টেলিভিশন নেটওয়ার্ক আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন: “চিন, ভারত, রাশিয়ায় ভালো বাতাস পর্যন্ত নেই৷ বিশুদ্ধ জল নেই৷ আছে শুধু দূষণ। ওখানকার কোনও শহরে গেলে, শ্বাস নিতে পারা যায় না, এরা দায়িত্বও পালন করে না।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...