Saturday, May 23, 2026

মহাষ্টমীর সন্ধ্যায় রাজ্যপাল যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি

Date:

Share post:

শারীরিকভাবে অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে মহাষ্টমীর সন্ধ্যায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জানা গিয়েছে, ফুল-মিষ্টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ।এই সাক্ষাৎ একদমই সৌজন্যমূলক৷ মূলত, দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতেই রাজ্যপাল বুদ্ধবাবুর বাড়ি যাচ্ছেন । এর আগেও একবার সৌজন্য-সাক্ষাৎ করতে ধনকড় সস্ত্রীক গিয়েছিলেন বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে ৷ রাজ্যপালের এই কর্মসূচি পূর্বনির্ধারিত বলেই জানানো হয়েছে৷

আরও পড়ুন: ইস্তফা নয়, তবে দিল্লি ছাড়া দিলীপের সঙ্গে বসবেন না সৌমিত্র

করোনা-আবহে বুদ্ধদেববাবু অতিরিক্ত নিরাপত্তা বজায় রেখেই নিজের ফ্ল্যাটে গত ৬-৭মাস যাবৎ আছেন৷ এরই মাঝে শনিবার রাজ্যপাল তাঁর বাসভবনে যাবেন৷ বুদ্ধদেববাবুর পরিবারের সূত্রে জানা গিয়েছে, দলীয় মুখপত্রের চিত্র সাংবাদিক ছাড়া অন্য কোনও সংবাদমাধ্যমের ফ্ল্যাটে প্রবেশাধিকার নেই৷ রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ছাড়া সাক্ষাতের সময় আর কাউকে প্রবেশ করতেও দেওয়া হবে না ফ্ল্যাটে । বাইরের ভিড় যাতে না হয়, সেকারনে ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...