Thursday, May 14, 2026

নাম না করে চিনকে ফের কড়া বার্তা রাজনাথের

Date:

Share post:

চিনের আপত্তি হেলায় উড়িয়ে এবার শিলিগুড়ি হয়ে সোজা সিকিমের নাথুলার চিন সীমান্তে গেলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার শিলিগুড়ি শহরের উপকণ্ঠে সুকনায় ৩৩ কোরের সেনাছাউনিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোভিড বিধি মেনে শাস্ত্রীয় পুজোতেও যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই অস্ত্র সম্ভারের কয়েকটি অত্যধুনিক নমুনা নিজেও হাতে নিয়ে দেখেন। তার মাঝেই জানিয়ে দেন, ভারত সীমান্ত শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। তবুও অনাকাঙ্খিত ঘটনা ঘটানো হচ্ছে। চিনের নাম না করে বলেন, ভারত সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু, অনাকাঙ্খিত ঘটনার ক্ষেত্রে ভারত যে যথাযথ প্রতিরোধ করবেই।

ঘটনা হল, প্রায় ৫ মাস আগে পূর্ব লাদাখে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল তাতে যে চিনেরই উসকানি ছিল সেটাও ফের বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয়, উত্তেজনা ছড়ানোর পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী লাদাখে যাচ্ছেন শুনে চিন আপত্তি জানিয়েছিল। তা আমল দেননি প্রতিরক্ষামন্ত্রী। এবার ভারত-চিনের আর একটি সীমান্ত সিকিমের নাথুলায় গেলেন প্রতিরক্ষামন্ত্রী।

শিলিগুড়ি থেকে গ্যাংটক হেলিকপ্টারে মিনিট পঁচিশের দূরত্ব। সেখান থেকে চিন সীমান্তের নাথুলার দূরত্ব বেশি নয়। যেহেতু সামনে শীত, তাই নাথুলাও পুরোপুরি বরফের আস্তরণের নীচে চলে যাবে। তার আগে ওই সীমান্তের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে দেখতেই এদিন যান রাজনাথ। তিনি শনিবারই শিলিগুড়িতে পৌঁছন।

আরও পড়ুন-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটদানে রেকর্ড, এবার ভোট দিলেন ট্রাম্পও

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...