Thursday, May 14, 2026

অবিচারের বিরুদ্ধে ন্যায়ের, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়: দশেরার শুভেচ্ছাবার্তা সোনিয়ার

Date:

Share post:

অবিচারের বিরুদ্ধে ন্যায়ের, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়, অহঙ্কার ও ঔদ্ধত্য দূর করে নতুন শপথ গ্রহণের সময় হল দশেরা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। তিনি বলেন, প্রশাসনে জনতাই মুখ্য। ঔদ্ধত্য, মিথ্যাচারি শাসকের সেখানে স্থান নেই।

শুভেচ্ছাবার্তায় সনিয়া বলেন, নবরাত্রির শেষে দশেরা মানুষের জীবন আনন্দ, শান্তি ও প্রাচুর্যে ভরিয়ে দেবে। ঐক্যের শক্তি এবং মানুষের মনে মূল্যবোধ জাগিয়ে তুলবে বলে কামনা করেন সোনিয়া। একইসঙ্গে করোনা সংক্রমণ থেকে দ্রুত মুক্তির প্রার্থনা জানান কংগ্রেস সভানেত্রী। অতিমারিতে উৎসব পালনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতেও দেশবাসীর প্রতি আবেদন জানান সোনিয়া।

দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দশেরা ও বিজয়াদশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, মুখ্য দলীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা প্রমুখ।

আরও পড়ুন-চিন-পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ঠিক করে রেখেছেন মোদি, ৩৭০ ধারা বিলোপের মতো : বিজেপি মন্ত্রী

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...