Thursday, May 14, 2026

আপামর দেশবাসীকে বিনামূল্যে করোনার টিকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

বিহারে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতির পরে, এবার আপামর দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা জানালেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী জানান, সব দেশাবাসীকেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। পাশাপাশি, তিনি বলেন, কোভিডের টিকা দিতে কেন্দ্রীয় সরকারের খরচ হবে মাথাপিছু ৫০০ টাকা।

বিহারে বিধানসভা নির্বাচনের আগেই বিনামূল্যে ভ্যাকসিনের দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। তা নিয়ে রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। ভোট পেতেই এমন সিদ্ধান্ত বলে সরব হয় বিরোধীরা।

আরও পড়ুন : স্কুল থেকে সরবরাহ করা হবে করোনা টিকা, ভাবনা কেন্দ্রের

তবে, আগেও দেশবাসী বিনামূল্যে কোভিড টিকা পাবেন বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও আশ্বাস দেন, বিনামূল্যে কোভিড টিকা পাবেন আপামর দেশবাসী।
অন্যদিকে, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

রবিবার, ওড়িশার বালেশ্বর বিধানসভার উপনির্বাচনের প্রচারে সকল দেশবাসীকে বিনামূল্যে কোভি়ড টিকা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত কথা ঘোষণা করে বিজেপি।

আরও পড়ুন : বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...