Sunday, May 17, 2026

বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, প্লাজমা থেরাপি হতে পারে সৌমিত্রর

Date:

Share post:

আরও অবনতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মস্তিষ্কের স্নায়ুর পরিস্থিতির আরও অবনতি হয়েছে মঙ্গলবার। চিকিৎসায় তিনি কার্যত সাড়া দিচ্ছেন না। বেলভিউ নার্সিংহোম সূত্র জানানো হয়েছে বর্ষীয়ান অভিনেতার রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়েছে।

আরও পড়ুন : শারীরিক অবস্থার ক্রমশ অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, কাজ করছে না স্নায়ু

গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার পরে তিনি কোভিডে আক্রান্ত হন। কিন্তু কোভিডমুক্ত হওয়ার পর বার্ধক্যজনিত একের পর এক রোগে আক্রান্ত হন। সৌমিত্রবাবু প্রোস্টেটের অসুস্থতায় ভুগছিলেন। অষ্টমীর রাত থেকে সেসব সমস্যা ক্রমশ বাড়তে থাকে। রক্তে প্লেটলেট কমছে, রাইস টিউব দিয়ে তাঁকে খাওয়ানো হচ্ছে। কোভিড মুক্ত হলেও মাঝেমধ্যে শরীরে অক্সিজেন লেভেল কমছে, রক্তচাপ ওঠানামা করছে।

আরও পড়ুন : লন্ডন থেকে কলকাতায় নামা যুবক পজিটিভ, পাঠানো হলো হাসপাতালে

একইসঙ্গে মস্তিষ্কে সংক্রমণ বা কোভিড এনসেফালোপ্যাথি হয়েছে। বেলভিউ সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রর প্লাজমা থেরাপি হতে পারে। পরামর্শ নেওয়া হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের থেকে। কথা বলা হচ্ছে বিদেশের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গেও। চিকিৎসকদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে অশীতিপর অভিনেতার বয়স এবং কোমর্বিডিটি। আর চিন্তা বাড়ছে সেইখানেই।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...