Thursday, May 14, 2026

ঋদ্ধি-রশিদের ঝোড়ো ব্যাটে-বলে ওয়ার্নারদের দিল্লিজয়

Date:

Share post:

সানরাইজার্স হায়দ্রাবাদ – ২১৯/২
দিল্লি ক্যাপিটালস – ১৩১/১০

৮৮ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

এক বঙ্গসন্তানের ঝোড়ো ইনিংসে বদলে গেল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ১৩তম আইপিএলের দ্বিতীয় ম্যাচে চান্স পেয়েই ঝলসে উঠল জাতীয় দলের টেস্ট উইকেটরক্ষকের ব্যাট। ঋদ্ধিমান সাহার ৪৫ বলে ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে উড়ে যায় রাবাদা-নির্ভর দিল্লির বোলিং লাইন-আপ। অন্যদিকে ক্যাপ্টেন ওয়ার্নারের ৩৪ বলে ৬৬ রানের ইনিংস ঋদ্ধিকে যোগ্য সঙ্গ দেয়। এই দুই ওপেনারের ১০৭ রানের পার্টনারশিপে ভর করেই হায়দ্রাবাদ রানের পাহাড়ে চড়ে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৯ রান তোলে এসআরএইচ। শতরান থেকে মাত্র ১৩ রান দূরে হঠাতই তাল কেটে যায়। এদিন ঋদ্ধির ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ২টি ছয়ে।

২২০ রানের লক্ষ্যে নেমে দিল্লির ঋষভ পন্থ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ত্রিরিশের ঘরে পৌঁছতেই পারেননি। রশিদ খানের ঘূর্ণি স্পিনে নাজেহাল দিল্লির ব্যাটিং লাইন-আপ। রশিদ এদিন তাঁর নির্ধারিত ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। তাঁর ২৪ বলের মধ্যে ১৩ বলই ডট! অন্যদিকে সন্দীপ শর্মা ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। শেষমেষ দিল্লির ইনিংস শেষ হয় ১৩১ রানে। এদিনের হারে দিল্লি লীগ তালিকায় ৩ নম্বরে নেমে যায়।

আরও পড়ুন- বিজেপি 44টি আসন ছাড়তে তৈরি, কিন্তু কাদের?

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...