Sunday, May 17, 2026

মালদ্বীপে ছুটি কাটাতে চেয়ে সোনুর কাছে আবদার নেটিজেনের

Date:

Share post:

লকডাউন পর্বে পরিযায়ী শ্রমিকদের সহায় হয়েছিলেন তিনি। শুধু পরিযায়ী শ্রমিক নয়, গত কয়েক মাসে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে পর্দার খলনায়ক সোনু সুদ। এবার সেই সোনু সুদের কাছে মালদ্বীপ যাওয়ার জন্য ব্যবস্থা করার আর্জি জানালেন এক নেটিজেন। কিন্তু তাতে রেগে যাননি অভিনেতা। বা এড়িয়ে যাননি তিনি। বরং মজার ছলে উত্তর দিয়েছেন তাঁকে।

প্রতিদিন প্রায় হাজার হাজার ইমেইল, মেসেজ আসে সোনু সুদের কাছে। যা মূলত পরিযায়ী শ্রমিক বা অসহায় মানুষদের। প্রতিদিন সব মেসেজ পড়ে উঠতে পারেন না অভিনেতা। তার মধ্যে বেছে বেছে কিছু মেসেজ দেখার চেষ্টা করে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাস্তবের নায়ক। ওই মেসেজে সমাজের অসহায় মানুষ মূলত নিজেদের যন্ত্রণার কথা তাঁরা ভাগ করে নেন সোনুর সঙ্গে। নিজের সাধ্যমতো তাঁদের পাশে থেকেছেন অভিনেতা। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর তরফ সোনুকে এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এবার মালদ্বীপ যাওয়ার জন্য সোনুকে ব্যবস্থা করে দিতে বললেন এক নেটিজেন। সোনুকে ট্যাগ করে তিনি লিখেছেন, ” স্যার মালদিভসে ছুটি কাটাতে যাব। ব্যবস্থা করে দিন না।” তবে এর উত্তরে রেগে যাননি সোনু। বরং রসিকতার জিইয়ে রেখে উত্তর দিলেন, ” সাইকেলে করে যাবেন নাকি রিক্সা করে ভাই?”

আরও পড়ুন:শনিবার এই জিনিসগুলি কাউকে না দেওয়াই মঙ্গল

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...