Friday, May 15, 2026

তরুণকে অপহরণ করে তিন দিন লাগাতার গণধর্ষণ করল ৩ যুবতী

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে দেশের একাধিক রাজ্য। গণধর্ষণ ও খুনের মতো ঘটনা রুখতে আরও কড়া হয়ে উঠেছে ভারত সরকার। এহেন সময়ই এক বিপরীতধর্মী ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ২৩ বছরের এক তরুণীকে অপহরণ করে তিনদিন ধরে লাগাতার গণধর্ষণ করার অভিযোগ উঠল ৩ যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রেটোরিয়ায়। ৩ যুবতীর এহেন কান্ড দেখে রীতিমতো তাজ্জব পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোর করে ওই তরুণকে এনার্জি ড্রিংক খাইয়ে বারবার ধর্ষণ করে গিয়েছে ৩ যুবতী। এরপর একটি মাঠে তাকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। ওই যুবতীদের লালসার শিকার হয় রীতিমতো বিধ্বস্ত ও আতঙ্কিত ছিল তরুণ। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পুলিশকে দেওয়া বয়ানে ওই তরুণ জানায়, ১৫ আসনের একটি ট্যাক্সিতে উঠে ছিল সে। সেখানেই তিন মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ট্যাক্সিটিকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই তরুণকে সামনের সিটে বসতে বলে মেয়েগুলি। এরপর জোর করে ইনজেকশনের মাধ্যমে অচৈতন্য করা হয় তাঁকে। জ্ঞান ফেরার পর তিনি দেখেন একটি অপরিচিত ঘরে বিছানায় পড়ে রয়েছেন তিনি। ওই যুবকের কথায়, টানা তিন দিন তাকে ঘুমোতে দেওয়া হয়নি। বারবার শুধু তাঁকে এনার্জি ড্রিংক খাওয়ানো হতো। তিন দিনে কতবার তাকে ধর্ষণ করা হয়েছে তার কোনও হিসেব নেই।

আরও পড়ুনঃশাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!

এদিকে ইতিমধ্যেই এ ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রশাসন। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে যৌন নিগ্রহের মতো ঘটনা বন্ধ করতে পুলিশ সদা তৎপর। অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে তারা বদ্ধপরিকর। এখানে অপরাধী পুরুষ হোক বা নারী ছাড় পাবে না কেউই।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...