Saturday, March 14, 2026

নেতাদের বক্তব্য কতখানি সঠিক, তা যাচাই করতেই রাজ্য সফরে শাহ

Date:

Share post:

বঙ্গ-বিজেপির নানারকম নেতারা দফায় দফায় দিল্লি উড়ে গিয়ে দলের হাই কম্যাণ্ডকে এতদিন ধরে বুঝিয়ে এসেছেন, বাংলায় বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা ৷ দিল্লি একটু মদত দিলেই ‘সোনা ফলবে’ বাংলায়৷ লোকসভা নির্বাচনের ভোটপ্রাপ্তির হিসেব তুলে ধরে কেউ বুঝিয়ে এসেছেন ১২২টা আসনে গিয়েই আছি৷ আর খান ২৫-৩০ আসন হলেই কেল্লা ফতে৷ কেউ আবার নিজের দলের থেকে অন্য দল ভাঙ্গিয়ে আনতে দরজা কেন বড় করা দরকার, তা বুঝিয়েছেন অমিত শাহ-জেপি নাড্ডাকে৷

ওদিকে ভোট-রাজনীতিতে অভিজ্ঞ অমিত শাহের কাছে তাঁর মন্ত্রক সূত্রে খবর, অঙ্ক এতখানি সহজ-সরল নয়৷ বঙ্গ-নেতারা নিজেদের ইমেজ এবং পদ বাঁচাতে দিল্লিতে এসে বেঠিক বার্তা দিচ্ছেন ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে শাহ কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে সমীক্ষা করিয়েছিলেন৷ সেই সমীক্ষাতেই তিনি জানতে পারেন, বাংলা থেকে ২০ আসন আসতে পারে৷ শাহ বলেওছিলেন সেকথা৷ ফলপ্রকাশের পর দেখা যায়, বিজেপির ঝুলিতে গিয়েছে ১৮ আসন৷

ঠিক সেভাবেই একদমই প্রাথমিকস্তরের এক সমীক্ষার ভিত্তিতে শাহের কাছে এক রিপোর্ট পৌঁছে গিয়েছে৷ তাতে সর্বাধিক ৭০-৭৫ আসন বিজেপি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে৷ কিন্তু এর পরেও বঙ্গনেতারা দিল্লিকে বুঝিয়ে চলেছেন ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা৷ জানা গিয়েছে, শাহকেও একথাই বলা হয়েছে৷ এর ফলে যারপরনাই বিরক্ত শাহ৷ তাই বিষয়টি নিজের হাতে নিয়েছেন৷ প্রথমে নাড্ডাকে পাঠিয়েছেন, তারপর রাজ্যপালকে তলব করে ক্লাস নিয়েছেন এবং ধনকড়কে উত্তরবঙ্গে পাঠিয়েছেন কার্যত বঙ্গ-বিজেপির “উত্তরবঙ্গের সভাপতি”-র দায়িত্ব দিয়ে৷ এর পর অসুস্থতা সত্ত্বেও নিজেই আসছেন রাজ্যে, দলের নেতাদের ‘ব্রিফিং’ কতখানি সঠিক, তা যাচাই করতে৷ রাজ্য নেতারাও এসব আঁচ করতে পেরেছেন৷

এর ফলে শাহের এই সফর নিয়ে রাজ্য বিজেপির নেতারা ঠিক ততটা উৎফুল্ল হতে পারছেন না৷ কারন, দু’দিনের রাজ্য সফরে একের পর এক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷ সেই বৈঠকে যে ছবি স্পষ্ট হবে, তার সঙ্গে বঙ্গ-বিজেপির শীর্ষ নেতাদের বক্তব্যের ফারাক থাকবেই৷ ফলে, রাজ্য নেতারা শাহ-সফর ঘিরে কিছুটা ভীতও বটে৷

কারন, খুবই কড়া ধাঁচের মানুষ শাহ৷ দলের কাজে জোড়াতালি একদমই সহ্য করতে পারেন না৷ সেক্ষেত্রে আগামী ৫-৬ তারিখের ম্যারাথন বৈঠকের পর রাজ্য নেতাদের সম্পর্কে শাহের ধারনা কতখানি বদলে যায়, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন- থামছে না ইন্টারন্যাল রক্তক্ষরণ! দিশাহীন চিকিৎসকরা, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...