Friday, May 15, 2026

সৌজন্যে কোভিড, ভার্চুয়াল মাধ্যমেই ৫৫ তম জন্মদিন পালন কিং খানের

Date:

Share post:

২ নভেম্বর মানে একটা অদ্ভুত উন্মাদনা। কারণ আজ কিং খানের জন্মদিন। সিনেমাপ্রেমী হোক বা না হোক সোশ্যাল মিডিয়া থেকে মান্নাতের বাইরে আজ ভিড় জমানোর দিন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত দর্শক কিং খানের বাংলোর বাইরে তাঁকে একবার দেখার জন্য অপেক্ষা করেন। অনুরাগীদের কখনও নিরাশ করেন না বাদশা। করোনা পরিস্থিতিতেও ব্যাতিক্রম কিছু ঘটল না।

আজ, সোমবার শাহরুখ খানের ৫৫ তম জন্মদিন। প্রতি বছর এই দিনে অনুরাগীদের জন্য একটি ইভেন্টের আয়োজন করেন কিং খান। হাজার হাজার অনুরাগী তাঁর মান্নাদের বাইরে অপেক্ষা করেন। কিন্তু এ বছর কী হবে? কোভিড পরিস্থিতিতে জন্মদিন পালনের জন্য বিকল্প পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবছর শাহরুখ খান অনুরাগীদের সঙ্গে স্বশরীরে দেখা করতে পারবেন না।

অনুরাগীদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এবার জন্মদিন পালন করবেন শাহরুখ খান। মহামারি পরিস্থিতিতে এবছর যেন কেউ স্বাস্থ্যবিধি না ভাঙেন অনুরাগীদের কাছে সেই আর্জি জানিয়েছেন বাদশা। শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে, জন্মদিনের গোটা অনুষ্ঠান এবার ভার্চুয়াল মাধ্যমেই হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষ ভাবে উদযাপন করা হবে।

রাত বারোটা বাজতেই কেক কেটে ফেলেছে শাহরুখ খান। শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বহু মানুষ। ফ্যান ক্লাব সূত্রে খবর, চলতি বছর বিশ্ব জুড়ে ৫ হাজার মানুষ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। এদিন সকাল ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

আরও পড়ুন:ইউভান ও শুভশ্রীর “ডে আউট”, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...