Monday, May 11, 2026

১৬,০০০ ফুট উঁচুতে জরুরি ভিত্তিতে জওয়ানের অ্যাপেনডিক্স অপারেশন, সফল ৩ সেনা চিকিৎসক

Date:

Share post:

অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও অস্ত্রোপচারে সফল সেনাকর্মী চিকিৎসকেরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,০০০ ফুট উঁচুতে গিয়ে এক সেনাকর্মীর শরীরে অস্ত্রোপচার করলেন ৩ সেনা চিকিৎসক। হঠাৎই এক সেনা জওয়ান অসুস্থ হয়ে পড়েন সেখানে। পেটে ব্যাথা শুরু হয় তাঁর। ছটফট করতে থাকেন। লাদাখে এখন শীতকাল৷ তুষারপাত ও শৈত্যপ্রবাহের জেরে হাড়কাঁপানি ঠান্ডায় জুবুথুবু সেখানকার বাসিন্দারা৷ খারাপ আবহাওয়ার কারণে লাদাখের অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ওই অসুস্থ সেনাকর্মীকে লাদাখ থেকে লেহ নিয়ে যাওয়া যায়নি। ফলে ১৬,০০০ ফুট উঁচুতে ৩ সেনা চিকিৎসক রোগীর কাছে পৌঁছে যান।

সেনা সূত্রে জানা গিয়েছে, ওই জওয়ানের শরীরে অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছে৷ লাদাখে সেনা হাসপাতালের সার্জিক্যাল টিম জরুরি ভিত্তিতে ওই অপারেশন করেন৷ হিমাঙ্কের নীচে তাপমাত্রায়, ১৬ হাজার ফুট উঁচুতে ফরওয়ার্ড সার্জিক্যাল সেন্টারে হয়েছে এই অস্ত্রোপচার৷ পরিবেশ প্রতিকূল থাকলেও হার মানেনি চিকিৎসকরা। সফল হয়েছেন৷ অপারেশনের পর ওই সেনাকর্মীর অবস্থা স্থিতিশীল৷

জানা গিয়েছে, বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার তুষারাবৃত এলাকায় সেনাকর্মীদের স্পেশালাইজড ট্রিটমেন্ট করছে ভারতীয় সেনার ফিল্ড হাসপাতালগুলি। সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এই সমস্ত এলাকায় বহুবার এসেছেন। দেখেছেন সেনা জওয়ানদের যোগ্য শীতের পোশাক ও অন্যান্য সুযোগসুবিধে রয়েছে কিনা।

আরও পড়ুন-গিলগিট-বালুচিস্তানকে বিশেষ মর্যাদা পাক সরকারের, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...