Monday, March 16, 2026

কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন সাংঘাতিক জঙ্গি হামলা, ১০ ছাত্র সহ নিহত ১৯

Date:

Share post:

সাংঘাতিক জঙ্গি হামলা। কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন হঠাৎ ঢুকে পড়ে জঙ্গিরা। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি।১০ ছাত্র সহ নিহত ১৯ জন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা গিয়েছে, সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে। উপস্থিত ছিলেন একাধিক মানুষ। সেখানকার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সে সময় আচমকাই শোনা যায় গুলির আওয়াজ। জানা যায়, মোট ৩ জন হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রথমে একজন এলাকায় ঢুকে একটি বড়সড় একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বাকি দু’‌জনকে খতম করেছেন নিরাপত্তাকর্মীরা। কাবুলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। যদিও এখনও তালিবানদের পক্ষ থেকে ঘটনার দায় নিতে অস্বীকার করা হয়েছে।

সূত্রের খবর, এই হামলার জেরে অন্তত ১০ ছাত্র সহ ১৯ জন নিহত হয়েছেন। জখমের সংখ্যা অন্তত ২২ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। হামলার পরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তাঁরা পড়ুয়া ছাড়াও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন, তাঁদেরও বাইরে বের করে আনেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। তাঁর কথায়, হেলমন্দের তালিবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। প্রসঙ্গত, ২০১৬ সালে কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন ১৩ জন। গত বছর কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৮ জনের।

আরও পড়ুন-বাংলাদেশের কাগজে মোদির প্রশংসায় মমতার অফিসার

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...