Monday, May 11, 2026

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে হঠাৎ কৈলাস- মুকুলরা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের সফরে রাজ্যে আসার কথা বুধবার৷ সূত্রের খবর, দলের নির্দিষ্ট কর্মসূচির বাইরে বাংলার কয়েকজন বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলতে চেয়েছেন শাহ৷

শাহের সেই ইচ্ছা বা নির্দেশ পালন করতে মরিয়া হয়ে নেমেছে বঙ্গ-বিজেপি৷ সেই লক্ষ্যেই
সোমবার বিকেলে বিশিষ্ট সংগীতশিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং সাংসদ অর্জুন সিং। যদিও এই সাক্ষাতকারকে নেহাতই ‘সৌজন্যমূলক’ বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়৷ তিনি বলেছেন, “ওনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার৷ বিজয়া করতে গিয়েছিলাম৷ বিভিন্ন বিষয় অবশ্য আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু কথা হয়নি।”

আরও পড়ুন: রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা গেলেও সঙ্কটমুক্ত নন সৌমিত্র

বঙ্গ-বিজেপি সূত্রের খবর, শাহের চূড়ান্ত সফরসূচি এখনও দিল্লি থেকে আসেনি। শারীরিকভাবে এখনও অসুস্থ শাহ৷ বিহার ভোটেও সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না৷ ফলে শাহের সফর, কতদিনের সফর বা কর্মসূচি এখনও চূড়ান্ত করা যায়নি৷ তবুও কাজ এগিয়ে রাখছে রাজ্য বিজেপি, এমনই জানা গিয়েছে৷

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...