Friday, May 15, 2026

ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির বলি ২

Date:

Share post:

ফ্রান্স, কানাডার পর এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা। মৃত্যু হল কমপক্ষে ২ জনের। আহত হয়েছেন প্রায় ১৫ জন।সোমবার রাতে সেন্ট্রাল ভিয়েনার ছ’টি জায়গায় এই ভয়াবহ আক্রমণ ঘটেছে।

আরও পড়ুন-আজ আমেরিকায় নির্বাচনী মহাযুদ্ধ, আবার ট্রাম্প নাকি এবার বাইডেন?

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে এক পুলিশ অফিসারও রয়েছেন। আপাতত ২জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। অন্যদিকে এক জঙ্গিও গুলিতে নিহত হয়েছে। অন্যান্য জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভিয়েনা পুলিশ।
এই আক্রমণকে জঙ্গিহানা বলে উল্লেখ করেছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার। তিনি বলেছেন, “আমরা ধরে নিতে পারি বেশ কয়েকজন অপরাধী রয়েছে। দুর্ভাগ্যক্রমে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন।”
জানা গিয়েছে, প্রায় ৫০ বার ফায়ার করা হয়। যার জেরে বহু লোকের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...