Tuesday, June 16, 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা ৭ শর্তে

Date:

Share post:

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা, ব্যবহারিক ক্লাস ও মৌখিক পরীক্ষা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে মানতে হবে সাতটি নির্দেশিকা

সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে এ নির্দেশিকা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষ ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন কীভাবে হবে তা ইউজিসির কাছে জানতে চায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি। এর ভিত্তিতে সাতটি নির্দেশিকা মেনে চলার শর্তে পরীক্ষা নেওয়ার অনুমোদন দেওয়া হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, শুধু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া যাবে। একদিনে কোনও বিষয়ের একটির বেশি ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া যাবে না। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে চলতে হবে। যেমন বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আরও বলা হয়েছে, প্রতি ক্লাসে একসঙ্গে ১০ শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে ক্যাম্পাসে ঢুকতে হবে এবং শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে বেরোতে হবে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতি শিক্ষার্থীর মাঝে ন্যূনতম ছয় ফুট দূরত্ব থাকতে হবে।

ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এ ব্যাপারে কমিশন কোনও দায়ভার নেবে না।

একইসঙ্গে গত ৭ মে ইউজিসি থেকে জারি করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়। যেখানে বলা হয়, ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে সম্পন্ন করতে হবে। বর্তমানে ব্যবহারিক ও ফাইনাল পরীক্ষা নেয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় ‘তৃণমূল নেতা’, প্রকাশ্যে জুতোপেটা অভিযুক্তকে

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...