Wednesday, May 27, 2026

গোয়া বিচে নগ্ন হয়ে দৌড়ে ৫৫ তম জন্মদিন পালন করলেন অভিনেতা মিলিন্দ সোমন

Date:

Share post:

ফিটনেস ও নিজের রঙিন জীবনের কারণে বরাবরই চর্চিত বলিউড অভিনেতা তথা মডেল মিলিন্দ সোমন। ৪ নভেম্বর নিজের ৫৫ তম বছরের জন্মদিন একটু অন্যভাবে সেলিব্রেট করলেন তিনি। যার জেরে আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন মিলিন্দ। গোয়ার বিচে সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়ে জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন মিলিন্দ সোমন। বুধবার তার শেয়ার করা সেই নগ্ন ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি তুলেছেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কনওয়ার।

জন্মদিন উপলক্ষে বর্তমানে স্ত্রী অঙ্কিতার সঙ্গে গোয়াতে রয়েছেন বলিউড অভিনেতা তথা জনপ্রিয় মডেল মিলিন্দ সোমন। বুধবার সকালে নিজেকে শুভেচ্ছা জানিয়ে ইনস্ট্রাগ্রামে ৪ ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা গিয়েছে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সমুদ্রের তীরে দৌড়চ্ছেন অভিনেতা। পাশাপাশি এই ছবির সঙ্গে নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। তবে মিলিন্দ একা নন, একই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন স্ত্রী অঙ্কিতা। এর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে ওঠে ওই নগ্ন ছবিটি।

আরও পড়ুন: প্রয়াত ‘মেহেন্দি’ সিনেমার অভিনেতা ফারাজ খান

প্রসঙ্গত, নিজের ফিটনেস সম্পর্কে বরাবরই সচেতন মিলিন্দ। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি একাধিক ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন তিনি। লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম নথিভুক্ত রয়েছে তার। যদিও এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, আগে দিনে ৩০ টি সিগারেট খেয়ে নিতেন তিনি। ২০০৪ সাল থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। দেশ তথা বিশ্বের বহু মানুষ মিলিন্দের ফিটনেসের ভক্ত। এছাড়াও আজ থেকে তিন বছর আগে ৫২ বছর বয়সে ২৬ বছর বয়সী অঙ্কিতাকে বিয়ে করে রীতিমতো চর্চিত হয়েছিলেন জনপ্রিয় মডেল মিলিন্দ সোমন।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...