Wednesday, May 13, 2026

চম্পাহাটির বাজি কারখানায় বিধ্বংসী আগুন

Date:

Share post:

কালীপুজোর আগেই বিপর্যয়।
চম্পাহাটির বাজি কারখানায় বিধ্বংসী আগুন। দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে, কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। এখনও পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছে দমকলের 4টি ইঞ্জিন।

আরও পড়ুন : “এবার কালীপুজোয় বাজি ফাটাবেন না”- রাজ্যবাসীর কাছে এমন আবেদন কেন মুখ্যসচিবের?

কারখানায় মজুত থাকা বাজিতেই আগুন লেগেছে বলে অনুমান। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের সঙ্গে ঘটনাস্থলেই রয়েছেন বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন : করোনার জের : বাজি-পটকা নিষিদ্ধ করা হল রাজ্যে

মঙ্গলবারই কালীপুজোয় বাজি না ফাটানোর আবেদন জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কারণ, বাজি থেকে ছড়ানো দূষণ কোভিডের ক্ষেত্রে মারাত্মক। কালীপুজোয় বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। এই কারণে বাজি বিক্রিতে আশঙ্কার মেঘ দেখছেন ব্যবসায়ীরা। তার মধ্যেই চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে স্বাভাবিকভাবেই মাথায় হাত তাঁদের। কারখানায় আগুন লাগায় কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...