Wednesday, May 13, 2026

আইপিএলের প্লে অফে কে খেলবে কার বিরুদ্ধে জানেন?

Date:

Share post:

এবারের আইপিএল সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ। মহামারির আবহে আইপিএল হচ্ছে আরব আমিরশাহিতে । কঠোর স্বাস্থ্যবিধি মেনে খেলা হচ্ছে । এমনকি, এবারই প্রথম প্লে অফে কোন চারটি দল খেলবে, তা আগে বোঝা যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিষ্কার হয়ে গেল দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের সঙ্গে হায়দরাবাদও প্লে অফে গেল।

আরও পড়ুন- ভারতে নেই কাশ্মীর! জুনিয়র ট্রাম্পের মানচিত্র প্রকাশ নিয়ে মোদিকে কটাক্ষ শশী থারুরের
কিন্তু জানেন কী প্লে অফে কে কার বিরুদ্ধে খেলবে? এদিন হায়দরাবাদের কাছে হেরে গেলেও লিগ টেবলে এক নম্বর থেকেই শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। দুই নম্বরে দিল্লি ক্যাপিটালস।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দিল্লি ও মুম্বাই। মুম্বাইকে হারানোয় হায়দরাবাদের নেট রান রেটও ভালো হওয়ায় তিন নম্বরে উঠে এসেছেন ওয়ার্নাররা।এলিমিনেটরে শুক্রবার (৬ নভেম্বর) হায়দরাবাদকে খেলতে হবে চার নম্বরে শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচ যে জিতবে তাদের সঙ্গে আবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রবিবারা (৮ নভেম্বর) মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।প্লে অফ শেষ হলেই মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাইয়ে হবে ফাইনাল । কার হাতে উঠছে এ বারের ট্রফি, কে হাসবে শেষ হাসি তা জানার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন ।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...