Thursday, May 14, 2026

বিহারে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ২০ জন যাত্রী

Date:

Share post:

গঙ্গায় ফের একবার ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ছায়া শোকের নেমেছে বিহারে। এবারের ঘটনাস্থল বিহারের ভাগলপুর। মর্মান্তিক এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে নৌকাডুবির পর উদ্ধারকার্য শুরু হলে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত ২০ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। ফলে মৃত্যুর আশঙ্কা বাড়ছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ৫০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি তিনটঙ্গা জাহাজ ঘাট থেকে ছাড়ে। মাঝনদীতে হঠাৎ উল্টে যায় নৌকাটি। স্থানীয়দের সহায়তায় দ্রুত ৩০ জনকে উদ্ধার করা হয় ওই নৌকা থেকে। এখনও পর্যন্ত প্রায় ২০ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। অনুমান করা হচ্ছে অত্যন্ত ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতায় চলছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। তবে মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:টাকা দিয়ে বিহারে ভোট কিনছে বিজেপি, ভিডিও প্রকাশ্যে এনে বিস্ফোরক আরজেডি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতিমধ্যেই স্থানীয় গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ডুবুরি নামিয়ে চলছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকার্য।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...