Friday, March 13, 2026

মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে এলেই নাগরিকত্ব ইস্যুতে প্রশ্ন করা হবে অমিত শাহকে

Date:

Share post:

বাঁকুড়া সফরে আদিবাদী বাড়িতে মধ্যাহ্নভোজের পর আজ,
শুক্রবার কলকাতায় মতুয়া সম্প্রদায়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনে মতুয়া সংঘের মন্দিরে পুজো দিয়ে সেই সংঘেরই এক সদস্য নবীন বিশ্বাসের গৌরাঙ্গনগরের বাড়িতে এদিন মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। নিম্নবিত্ত পরিবারের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আসাকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব সেখান। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই গোটা রাস্তা ভরিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাগ ও হোর্ডিংয়ে। অন্যদিকে মতুয়া মন্দির চত্বরও সেজে উঠেছে।

আরও পড়ুন : দ্বিতীয়দিনের সফরে কালীদর্শন থেকে মধ্যাহ্নভোজ অমিতের সূচিতে

নিউটাউন জ্যোতিনগরে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে। জ্যোতিনগর মোড় থেকে মন্দির পর্যন্ত মহিলারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। অমিত শাহের কনভয় এলেই পুষ্প বৃষ্টি করা হবে। সঙ্গে বাজবে মতুয়াদের ডাঙ্কা-কাঁসি। মন্দিরের ভিতরে তিনি প্রবেশ করার পর বাসার ব্যবস্থা করা হচ্ছে। তারপর পুজো দেবেন।

আরও পড়ুন : বাংলা সাধকের ভূমি, এখানে তোষণের রাজনীতি উচিত নয়: দক্ষিণেশ্বরে মন্তব্য অমিতের

তবে অমিত শাহকে শুধু আমন্ত্রণ করা নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একাধিক দাবি রাখতে চলেছেন মতুয়াদের একাংশ। সূত্রের খবর, মতুয়া মন্দির কমিটির তরফ থেকে একটি স্বারক লিপি দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেখানে মূলত দুটি দাবি। প্রথমত, যে নাগরিকত্ব আইন পাশ হয়েছে সেই নাগরিকত্ব দেওয়ার কাজ যত তাড়াতাড়ি সম্ভব এবং নিঃশর্তভাবে সেই নাগরিকত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কেষ্টপুর থেকে যাত্রাগাছি পর্যন্ত যে বাগজোলা খাল রাস্তা আছে, সেই রাস্তার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সরণি করতে হবে।

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...