Saturday, March 14, 2026

করোনার মধ্যেই বিরল গোত্রের সোয়াইন ফ্লু, খোঁজ মিলেছে কানাডায়

Date:

Share post:

করোনার মধ্যে এসে হাজির সোয়াইন ফ্লু ভাইরাস। সম্প্রতি কানাডায় দেখা গিয়েছে সোয়াইনের এক ধরনের বিরল প্রজাতির ভাইরাস। মানব দেহেই এর খোঁজ মিলছে।

কানাডার আলবার্তা প্রদেশের এক বাসিন্দার শরীরে সোয়াইন ফ্লু-র ‘এইচ ১ এন২’ ভাইরাসের খোঁজ মিলেছে৷ কিন্তু মানুষের দেহে এই ভাইরাসের খোঁজ পাওয়া যে বেশ বিরল ঘটনা তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁর শরীরে অক্টোবরের মাঝামাঝি ইনফ্লুয়েঞ্জার লক্ষ্মণ দেখা গিয়েছিল। কিছুতেই তাঁর অসুখ সারছিল না। একাধিক পরীক্ষা নীরিক্ষার পর বোঝা যায় তিনি ‘এইচ ১ এন২’ ভাইরাসে আক্রান্ত। কানাডার ওই অংশে এই সময় সাধারণ ইনফ্লুয়ঞ্জার সংক্রমণ দেখা যায় বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি। সংশ্লিষ্ট ব্যক্তি কীভাবে ‘এইচ ১ এন২’-এ আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগের কর্তারা। তবে ওই ব্যক্তি এখনও অবধি কারও সংস্পর্শে আসেননি বলে আলবার্তা প্রশাসন জানিয়েছে।

‘এইচ ১ এন ১’ ভাইরাসে মানুষ সাধারণত সংক্রমিত হয়ে থাকেন। কিন্তু ‘এইচ ১ এন ২’ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল৷ গত ১৫ বছরের মধ্যে সারা পৃথিবীতে কেবলমাত্র ২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ কানাডাতে এই ঘটনা প্রথম। স্বাস্থ্যকর্তাদের মতে, শূকরের সংস্পর্শে এলেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকছে। কিন্তু কীভাবে ওই ব্যক্তি এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হলেন তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তবে স্বস্তির কথা, এই ভাইরাস চট করে একজন মানুষের থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। ফলে এ যাত্রায় কিছুটা হলেও রক্ষে পাওয়া গিয়েছে। না হলে ফের বিশ্বে করোনা অতিমারির মতো পরিস্থিতি হতে পারত।

আরও পড়ুন-পার্কিনসনে ভুগছেন, শারীরিক কারণে পদত্যাগ করতে পারেন পুতিন?

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...