Sunday, May 10, 2026

কোথায় নব্যরা? মধ্যাহ্নভোজেও এক পঙক্তিতে আদি বিজেপি নেতৃত্ব!

Date:

Share post:

নব্য আর আদি বিজেপির ফারাকটা পশ্চিমবঙ্গ বিজেপিতে ক্রমশ বাড়ছে। অমিত শাহর সফরেও তা প্রকাশ্যে চলে এল। চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন স্বয়ং প্রাক্তন সভাপতি।

মতুয়া সমর্থকের বাড়িতে মধ্যাহ্নভোজের আসরেও তা চোখে পড়েছে যথেষ্টই তির্যকভাবে। শুক্রবার জ্যাংরায় মতুয়া বিজেপি কর্মীর বাড়িতে খাওয়ার লাইনটা রীতিমতো চোখে পড়ার মতো। ছোট টুল নিয়ে একদিকে বসেছেন অমিত শাহ। পাশে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের পাশে কৈলাশ বিজয়বর্গী এবং লক্ষ্যণীয় হলো একেবারে ডানদিকে রাহুল সিনহা। এবং সকলেই আদি বিজেপি, আরএসএস ঘরানার।

আরও পড়ুন : শাহকে চ্যালেঞ্জ জানাতে সেই মতুয়া বাড়ির পাশেই বিরাট সমাবেশ তৃণমূলের

আরও পড়ুন : দিলীপই নেতা, স্পষ্ট জানিয়ে গেলেন অমিত শাহ, অভিজিৎ ঘোষের কলম

  • আশ্চর্যের বিষয় হলো কেন্দ্রীয় পদ পেয়ে যাদের আমচা-চামচাদের চামচিকের মতো উল্লাস এধার-ওধার দেখা যাচ্ছিল, তারা এমন জায়গায় বসেছিলেন যে মিডিয়ার ক্যামেরা তাদের খুঁজে পায়নি। আদি বিজেপির কিছু ঠোঁট কাটা নেতা এই দৃশ্য দেখে বলছেন, এরা যে আসলে টিমের এক্সট্রা প্লেয়ার তা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বুঝিয়ে দিয়েছেন। আদিরাই ড্রাইভিং ফোর্স। গাড়িটাকে স্মুথ চালানোর জন্য নব্যদের অন্তর্ভুক্তিকরণ। এটা যে কেন পরিযায়ী নেতারা বুঝতে পারেন না, কে জানে!

অমিত শাহ চোখে আঙুল দিয়ে দেখানোর পরে আশা করা যায় এদের জ্ঞানচক্ষুর উন্মীলন হবে!

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...