Wednesday, March 4, 2026

প্রসঙ্গ: বাংলার বিধানসভা ভোট, সোমবার কলকাতায় সর্বদল বৈঠকে নির্বাচন কমিশন

Date:

Share post:

মোটের ওপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বিহার বিধানসভা নির্বাচন। যদিও ফল ঘোষণা এখনও বাকি। তার আগেই ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজানোর প্রস্তুতি নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তারই প্রথম পদক্ষেপ হিসাবে আগামীকাল, সোমবার দুপুর দুটোয় সর্বদল বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

মোটামুটি এপ্রিল-মে মাস নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও এই সময়ের মধ্যেই ভোট করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। করোনা মহামারি আবহে কীভাবে সুরক্ষা মেনে রাজ্যের ২৯৪ টি আসনে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় তা নিয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করতেই এই সর্বদল বৈঠক।

আরও পড়ুন- দিলীপ বললেন মেরে শ্মশানে পাঠাব, পাল্টা কল্যাণের জবাব আমরা চুড়ি পরে নেই

করোনা আবহের মধ্যেই সম্প্রতি পাশের রাজ্য বিহারে তিনটি পর্যায় ভোট গ্রহণ হয়েছে মোটামুটি সুষ্ঠুভাবে। তাই সেখান থেকে আত্মবিশ্বাস পেয়েই কমিশনের নজর এবার বাংলায়। আগামীকালের সর্বদল বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয় বা বৈঠক থেকে কী নির্যাস বেরিয়ে আসে এখন সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

আরও পড়ুন- শুভেন্দুকে দলে সবাই ভালোবাসে, ও তৃণমূল পরিবারের সদস্য! তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদের

spot_img

Related articles

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...