Monday, May 18, 2026

নির্বাচনমুখী গুরুত্বপূর্ণ বৈঠক সারতে দিলীপ-অমিতাভরা দিল্লিতে

Date:

Share post:

সকাল সাড়ে সাতটার ফ্লাইটে দমদম থেকে দিল্লি গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হঠাৎ জরুরি তলব। তলব করেছেন বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। অমিত শাহের সঙ্গে কলকাতা সফরে এসেছিলেন সন্তোষ। দিল্লি পৌঁছেই বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। সঙ্গে থাকছেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী সহ-সম্পাদক কিশোর বর্মন এবং সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

হঠাৎ কেন কেন্দ্রীয় নেতৃত্বের তলব? যে কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলীপকে ফিরতে হয়েছে কলকাতায়! বিমান ছাড়ার আগের মুহূর্তে দিলীপ জানালেন, একেবারেই সাংগঠনিক বৈঠক। অমিত শাহের সফরের পর সাংগঠনিকভাবে কী কী পদক্ষেপ করতে হবে নির্বাচনের দিকে তাকিয়ে, মূলত সেই আলোচনাই হবে বৈঠকে।

একটি মহল থেকে সাংগঠনিক রদবদলের সম্ভাবনার কথা চাউর করা হচ্ছে। দিলীপের স্পষ্ট কথা, আমার জানা নেই, যারা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন।

আরও পড়ুন : গ্রেফতার তিন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ী

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...