Thursday, May 14, 2026

বাইডেনের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছল না চিনের, কারণ ব্যাখ্যা করল জিনপিং-এর সরকার

Date:

Share post:

বাইডেনের কাছে এখনও শুভেচ্ছা বার্তা যায়নি চিনের তরফ থেকে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরে জো বাইডেনকে এখনও অভিনন্দন জানায়নি চিন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তা আসার পালা প্রায় শেষ। শুধু ব্যতিক্রম শি জিনপিং-এর সরকার।

এ প্রসঙ্গে বেজিং-এর বক্তব্য, আমেরিকায় প্রেডিডেন্ট ভোটের ফলাফল সরকারি ভাবে এখনও নির্ধারিত হয়নি। তাই জয়ের জন্য জো বাইডেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হচ্ছে না। এমনকী, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী প্রক্রিয়ায় ত্রুটি ও কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ট্রাম্পের জমানায় একাধিক বিষয়ে ওয়াশিংটন-বেজিং সঙ্ঘাত ঘটেছে। চিনের শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন, হংকংয়ে গণতান্ত্রিক আন্দোলনে চিনের দমন নীতির বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা। পাশাপাশি, দক্ষিণ চিন সাগর এবং পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা ফৌজের আগ্রাসী আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প সরকার।

বাণিজ্য ক্ষেত্রেও দীর্ঘদিন বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির শুল্ক-যুদ্ধ চলছে। এই আবহে ট্রাম্পের পরাজয়ে চিনের সরকার সন্তোষ প্রকাশ করবে বলে আঁচ করেছিল কূটনৈতিক মহলের একাংশ। কিন্ত কার্যক্ষেত্রে তা হয়নি।

আরও পড়ুন-ফার্স্ট লেডি হয়েও শিক্ষকতা ছাড়বেন না জো বাইডেনের স্ত্রী জিল

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...