Monday, March 2, 2026

বুধবারই সৌমিত্রের ট্রাকিওস্টমি, একদিন অন্তর ডায়ালিসিস

Date:

Share post:

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তুলতে শুরু থেকেই চ্যালেঞ্জ নিয়েছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা । লড়ছেন বর্ষীয়ান অভিনেতা নিজেও। পরামর্শ নেওয়া হচ্ছে বিদেশের তাবড় তাবড় চিকিৎসকদের। পাঁচজন সরকারি চিকিৎসকের বিশেষজ্ঞ টিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন তারা। এবার ট্রাকিওস্টমি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসায় থাকা মেডিক্যাল টিম।

হাসপাতাল সূত্রে খবর, আগামিকাল বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ট্রাকিওস্টমি করা হবে অভিনেতার। চিকিৎসকরা জানাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীররিক অবস্থা একইরকম আছে। নতুন করে কোনও অবনতি হয়নি। মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী এখন ৮ থেকে ৯-এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ, নতুন করে অবনতি না হলেও এখনও সঙ্কটজনক তিনি।
রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে সমস্যা থাকায় প্লাজমাফেরেসিস করার কথাও ভাবা হচ্ছে।

আরও জানা গিয়েছে, একদিন অন্তর নিয়মিত ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কিডনি সমস্যার কারণেই নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। কিডনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ, বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে। তবে রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। রাজ্য সরকারের বিশেষজ্ঞ চিকিৎসকের
পরামর্শই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘটনাস্থলে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

ঐতিহ্যের খড়দহ: দোল পূর্ণিমার প্রাক্কালে নগর কীর্তনে মাতলেন এলাকাবাসী

সংস্কৃতির পীঠস্থান হিসেবে খড়দহের পরিচিতি দীর্ঘদিনের। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে দোল পূর্ণিমা ও হোলি উৎসবের প্রাক্কালে এক বর্ণাঢ্য...

পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি: স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়াল রাজ্য 

রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য চিকিৎসার খরচে বড়সড় স্বস্তি দিল নবান্ন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (ডব্লিউবিএইচএস) অন্তর্ভুক্ত...

আদালতের নির্দেশ সত্ত্বেও মেলেনি অনুদান, ২৫ বছর পর সুবিচারের আশায় গৃহবধূ

আড়াই দশক আগের সেই অভিশপ্ত রাত আজও তাড়া করে বেড়ায় তাঁকে। ২০০০ সালে কলকাতা হাইকোর্ট তাঁর প্রাপ্য অনুদানের...

২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চাই, আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী 

২০২৬-এ অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। তাঁর আবেদন গ্রহণ করে...