বিজেপির দয়ায় হয়তো ক্ষমতা হাতছাড়া হবে না, কিন্তু বিহারে কার্যত আছাড় খেয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷
তেমনই শোচনীয় অবস্থা তাঁর JDU-র। আপাতত জানা গিয়েছে, নীতীশ কুমারের কমপক্ষে ৫ মন্ত্রী-সহ একাধিক হেভিওয়েট প্রার্থী হেরেছেন। ওদিকে, তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদবরা জিতলেও ‘মহাজোটের’- একাধিক তারকাও হারের মুখ দেখে ফেলেছেন।


বিহারের হেভিওয়েট কিছু প্রার্থীর ভোটের ফল এই রকম :
◾তেজস্বী যাদব
কেন্দ্র : রাঘোপুর

২০১৫ সালেও জিতেছিলেন রাঘোপুর। এবার মার্জিন বাড়িয়েছেন৷ ৩৮,৭১৪ ভোটে জিতেছেন RJD জোটের তেজস্বী যাদব।

◾তেজপ্রতাপ যাদব কেন্দ্র : হাসানপুর

গণনার মাঝে পিছিয়ে পড়েছিলেন। শেষপর্যন্ত হাসানপুরে ২১,১৩৯ ভোটে জিতলেন তেজপ্রতাপ যাদব। হারালেন JDU প্রার্থীকে।


◾লব সিনহা
কেন্দ্র : বাঁকিপুর

ভোট যাত্রার শুরুটা একদম ভালো হল না শত্রুঘ্ন সিনহার ছেলে লব রঞ্জনের। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক নীতিন নবীনের কাছে ৩৫,০০০-এর বেশি ভোটে হারলেন।
◾জিতন রাম মাঁঝি
কেন্দ্র : ইমামগঞ্জ
গণনার একটা সময় পিছিয়ে ছিলেন, কিন্তু শেষপর্যন্ত অঘটন ঘটেনি। RJD প্রার্থীর বিরুদ্ধে ১৬,০৩৪ ভোটে জিতলেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। তবে গতবারের থেকে কমেছে মার্জিন।
◾শ্রেয়সী সিং
কেন্দ্র : জামুই
জামুই আসনে বিদায়ী বিধায়ক তথা RJD প্রার্থী বিজয় প্রকাশকে ৪১,০৪৯ ভোটে হারালেন শ্রেয়সী সিং। ২০১৮ সালের কমনওয়েলখ গেমসে সোনা জিতেছিলেন শ্রেয়সী।

◾নন্দকিশোর যাদব
কেন্দ্র :পাটনা সাহিব
পাটনা সাহিবে কংগ্রেস প্রার্থীকে ১৮,৩০০ ভোটে হারালেন বিজেপি প্রার্থী নন্দকিশোর যাদব। গতবারের থেকে মার্জিনও অনেকটা বেড়েছে।
◾পাপ্পু যাদব
কেন্দ্র : মাধেপুরা
মাত্র ১৩.০১ শতাংশ ভোট পেয়েছেন৷ জয় দূরের কথা, তৃতীয় হয়েছেন জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব। জিতেছেন JDU-র নিখিল মণ্ডল।
◾সুহাসিনী যাদব
কেন্দ্র : বিহারিগঞ্জ
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ১০ বারের সাংসদ শরদ যাদবের মেয়ে তথা কংগ্রেস প্রার্থী সুহাসিনী যাদব এবার হারলেন৷ ১৮,৭১১ ভোটে JDU প্রার্থী এখানে জিতেছেন৷
◾লাভলি আনন্দ
কেন্দ্র : সহর্সা
১৯,৬৭৯ ভোটে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হেরে গেলেন RJD-র এই প্রার্থী।
◾আবদুল বারি সিদ্দিকি
কেন্দ্র : কেওটি
৫,১২৬ ভোটে কেওটি আসনে হেরে গেলেন RJD নেতা তথা প্রাক্তন মন্ত্রী আবদুল বারি সিদ্দিকি। জিতেছেন বিজেপির মুরারী মোহন ঝা।
◾প্রেম কুমার
কেন্দ্র : গয়া টাউন:
নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আখাউরি ওঙ্কারনাথকে ১১,৮৯৮ ভোট হারিয়েছেন বিজেপি প্রার্থী।
◾রেণু দেবী
কেন্দ্র : বেতিয়া:
১৮,০৭৯ ভোট জিতেছেন বিহারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিহার বিজেপির সহ-সভাপতি রেণু দেবী।
◾পুষ্পম প্রিয়া চৌধুরি
কেন্দ্র : বাঁকিপুর ও বিসফি :
বাঁকিপুরে পেয়েছেন মাত্র ৫,১৬৯ ভোট। বিসফি আসনে তো নোটার থেকেও কম ভোট পেয়েছেন।
◾জয়কুমার সিং
কেন্দ্র : দিনারা
হেরে গেলেন রাজ্যের এই মন্ত্রী৷ দ্বিতীয় স্থানেও শেষ করতে পারেননি এই JDU প্রার্থী। ২০১৫-তে যে আসনে জিতেছিলেন, সেই আসনে মাত্র ১৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
◾রামসেবক সিং
কেন্দ্র : হাথুয়া
RJD প্রার্থীর কাছে ৩০,৫২৭ ভোটে হারলেন নীতীশের এই মন্ত্রী৷ গতবার এই আসনে জিতেছিলেন JDU প্রার্থী রামসেবক।
◾কৃষ্ণনন্দন প্রসাদ বর্মা।
কেন্দ্র : জেহানাবাদ
জেহানাবাদ আসনে ৩৩,৯০২ ভোটে হারলেন শিক্ষামন্ত্রী কৃষ্ণনন্দন প্রসাদ বর্মা। RJD প্রার্থীর কাছে হেরেছেন JDU-র এই প্রার্থী।
◾শৈলেশ কুমার
কেন্দ্র : জামালপুর
জামালপুর আসনে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেন শৈলেশ কুমার।
◾সন্তোষ কুমার নিরালা
কেন্দ্র : রাজপুর
রাজপুর আসনে কংগ্রেস প্রার্থীর কাছে ২১,২০৪ ভোটে হারলেন মন্ত্রী সন্তোষ কুমার নিরালা। গতবার এই আসনে ৩২,৭৮৮ ভোটে জিতেছিলেন JDU প্রার্থী।


