Wednesday, May 6, 2026

বিহারে আশানুরূপ ফল বামেদের, টুইটে উচ্ছ্বাস প্রকাশ স্বরা ভাস্করের

Date:

Share post:

টানটান উত্তেজনার পর বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ- এর জয় হয়েছে শেষ পর্যন্ত। ১২৫ টি আসনে জয়ী হয়েছে এনডিএ। অন্যদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের আসন সংখ্যা ১১০। এই নির্বাচনে উল্লেখযোগ্যভাবে আশানুরূপ ফল করেছে বামেরা। তা নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী স্বরা ভাস্কর।

বিহারে বামেদের ফল নিয়ে এক নেটিজেন টুইট করেছিলেন। তাঁর টুইট রিটুইট করেছেন অভিনেত্রী। ২৮ আসনের মধ্যে ১৬ টি আসনে জয়ী হয়েছে বামেরা। ওই রিটুইটে হাততালির ইমোজি শেয়ার করেছেন। আর তা থেকেই স্পষ্ট বামেদের এই জয়ে উচ্ছ্বসিত তিনি।

শুধু তাই নয়, বিহার ভোটের গণনা পর্ব থেকে একের পর এক টুইট করেছেন অভিনেত্রী। টুইটে তিনি একটি কুকুরের ছবি শেয়ার করেন। একটা ছবিতে কুকুরটি ক্যামেরার দিকে তাকিয়ে। অন্য ছবিতে ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে। এই ছবি শেয়ার করে স্বরা লেখেন- বাঁদিকে: বিহারের ভোটের ফল বেরোল? ডান দিকে: ধ্যাত্তেরি কী!

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দেশের মধ্যে প্রথম বিহারে সকাল নির্বাচন হয়েছে। ৩ দফার নির্বাচন শেষে মঙ্গলবার ভোট গণনা শুরু হয়। এদিন গভীর রাতে বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ফল ঘোষণার পর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এক সাংবাদিক বৈঠকে এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং বিহারের জনতা, বিশেষ করে, মহিলাদের কৃতজ্ঞতা জানান। ফল প্রকাশ নিয়ে রাজনৈতিক নেতৃত্ব থেকে একাংশের বলিউড তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

আরও পড়ুন:বিজেপির ‘দাদাগিরি’, নীতিশ এখন কী করবেন?

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...