Thursday, May 7, 2026

মেয়াদ বাড়ছে বাস-অটো-মিনিবাসের ফিটনেসের, বেশি ট্রেন চালানোর প্রস্তাব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দফায় দফায় বৈঠকের পরে অবশেষে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হল বুধবার থেকে। কিন্তু রেলের সিদ্ধান্ত মতো, ট্রেনের সংখ্যা কিছুটা কম। এর জেরে ভিড় লক্ষ্য করা গিয়েছে প্রথমদিনই। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এ কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেলের কাছে প্রস্তাব তারা যেন বেশি সংখ্যায় ট্রেন চালায়। মুখ্যমন্ত্রীর মতে, এতে ট্রেনে ভিড় কম হবে।

একইসঙ্গে এদিন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে রাজ্যে বাস-মিনিবাস-অটোর ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ বাড়ছে। আগামী বছর 30 জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:সৌরভকে অপমান করে শাস্ত্রীর টুইট ঘিরে বিতর্ক তুঙ্গে

মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সঠিক সময় গিয়ে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বা রিনিউ করা সম্ভব হচ্ছে না অনেকের পক্ষেই। সেজন্যই মেয়াদ বাড়ানো হল। তবে যানের অবস্থা যদি খুব সঙ্গীন হয়, সে ক্ষেত্রে মালিকরা নিজেরাই উদ্যোগী হয়ে ফিটনেস পরীক্ষা করিয়ে নেবেন- এই আর্জি জানান মুখ্যমন্ত্রী।

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...