Wednesday, April 29, 2026

দিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ

Date:

Share post:

ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা। বৃহস্পতিবার, জয়গাঁতে দিলীপ ঘোষের সভা। সেই সভায় যাওয়ার পথে তাঁর কনভয়ে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এতে দুই বিজেপি নেতার গাড়ির কাচ ভেঙে যায়।

আরও পড়ুন : সেই বাদুর ঝোলা ভিড়! বারুইপুর স্টেশনে ট্রেন থেকে পড়ে গেলেন বৃদ্ধ শিক্ষক

এদিন সকালে ভুটান সীমান্তবর্তী জয়গাঁ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় যাচ্ছিল খোকলা বস্তি এলাকায়। মাঝে সুমসুমি বাজার এলাকায়, বিজেপির রাজ্য সভাপতি কনভয়কে লক্ষ্য করে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এতে কালচিনি বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়ি কাচ ভেঙে যায়। বিজেপি এক নেতার গাড়ির কাচ ভেঙে যায়। অভিযোগ, শাসকদলের উস্কানিতে বিমল গুরুং ঘনিষ্ঠরাই এই হামলা চালায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। একই সঙ্গে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হয় আলিপুরদুয়ারে।

এই ঘটনার তীব্র নিন্দা করেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এমন জায়গায় গিয়েছে যে বিরোধীরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। তবে, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী জানান, কোনও রাজনৈতিক দল নয়, এটি জনরোষের বহিঃপ্রকাশ। কোনও জনসেবামূলক কাজ করে না বিজেপি। সেই কারণেই এই আক্রমণ।

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...