Saturday, June 13, 2026

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভার্চুয়াল মাধ্যমে আসছে ‘আবোল-তাবোল’

Date:

Share post:

কোনও এক সময় তাঁকে ঠাট্টার ছলে একটি প্রশ্ন করা হয়েছিল, “যদি হঠাৎ চলে যেতে হয়, তাহলে সঙ্গে কী নিয়ে যাবেন?”
তিনি বলেছিলেন, “রবি ঠাকুরের গীতবিতান আর মহাভারত।”

পরবর্তীকালে তাঁকে ফের সেই প্রশ্নটা করা হয়েছিল। “এখনও কি পছন্দটা মহাভারত আর গীতবিতানেই আটকে আছে?” তিনি বলেছিলেন, “না, গীতবিতান তো সঙ্গে নিয়ে যাবই। কিন্তু সেই সঙ্গে চাই, সুকুমার রায়ের আবোল তাবোলও। কারণ, তারমধ্যে জীবনের এক অন্য রূপ দেখা যায়।…”

আরও পড়ুন : আজ নাকি বাঙালিরও ‘ধনতেরাস’ ! কণাদ দাশগুপ্তর কলম

বক্তা, সৌমিত্র চট্টোপাধ্যায়। যিনি বর্তমানে ভর্তি রয়েছেন কলকাতার একটি হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করার। করোনামুক্ত হয়েছেন, কিন্তু এখনও সংকট কাটেনি তাঁর।

হাসপাতালে ভর্তির কিছু দিন আগেই একটি অভিনব কর্মকাণ্ডের শরিক হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। রেকর্ড করেছিলেন সুকুমার রায়ের গোটা ‘আবোল তাবোল’। ২২ ও ২৫ সেপ্টেম্বর রেকর্ডিং চলেছিল ফিল্ম সার্ভিস স্টুডিওতে। আগামিকাল শিশু দিবসে সেটি রিলিজ় করবে ইউটিউবে। তাতে সৌমিত্রর ভাষ্যপাঠের সঙ্গে অ্যানিমেশনও থাকবে। গোটা বিষয়টি ভাবনা ও পরিকল্পনায় ‘মিনিস্ট্রি অফ মিউজিক’-এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক শিলাদিত্য চৌধুরী।

আরও পড়ুন : সফল সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টোমি, ভেন্টিলেশন সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

এই রেকর্ডিং চলাকালীনই সৌমিত্রকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর পছন্দের বই সম্পর্কে। তিনি তখন বলেছিলেন, ‘আবোল তাবোল’ আর ‘গীতবিতান’-এর কথা। এদিন ভাষ্যপাঠ রিলিজ় করবেন সন্দীপ রায়।

দেখুন ভিডিও :

https://youtu.be/kJ2b7lX8Cto

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...