Thursday, June 4, 2026

অভিজাত আবাসনে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশকে অমান্য করে আবাসনে দেদার বাজি ফাটছিল। আর তা বন্ধ করতে গিয়ে বালি থানা এলাকায় একটি আবাসনে কয়েকজন বাসিন্দার কাছে আক্রান্ত পুলিশ। গতকাল, বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বেলুড়ের একটি বেসরকারি হাসপাতালের কাছে।

এই ঘটনায় কমপক্ষে ৭ জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। যাঁদের মধ্যে দু’জন এখন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। তাদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা করবে পুলিশ। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-ওড়িশায় ঘরের ভিতর এক পরিবারের ৬জনের কম্বল মোড়া দেহ

 

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...