Tuesday, June 2, 2026

দলের সঙ্গে পরিবারকে জড়ানো ঠিক নয়: উষ্মা প্রকাশ শিশিরের

Date:

Share post:

দল ও পরিবার এক করে ফেলছেন শীর্ষ নেতৃত্ব। উষ্মা প্রকাশ করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী।
শুভেন্দু অধিকারীকে বার্তা দিতে গিয়ে দল পারিবারিক সম্পর্ককে ব্যবহার করছে বলে অভিযোগ পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীর। তাঁর ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের পরিবহণ মন্ত্রী কিন্তু জেলা কমিটির সদস্য নন। তবুও কেন তাঁর মাধ্যমে শুভেন্দুকে বার্তা দেওয়া হল? সেই বিষয় নিয়ে অসন্তুষ্ট শিশির অধিকারী।

আরও পড়ুন : রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য, মন বুঝতে শুভেন্দুর কাছে প্রশান্ত কিশোর

শিশির অদিকারীর বলেন, দলীয় সিদ্ধান্তের সঙ্গে পারিবারকে জড়ানো ঠিক নয়। তাছাড়া শুভেন্দু পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্যও নন। তিনি রাজ্য স্তরের নেতা। কাজেই দল সরাসরি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বলেও মত তাঁর।

আরও পড়ুন : নন্দীগ্রামে দাঁড়িয়ে কাকে মীরজাফর বললেন ফিরহাদ?

একের পর এক দলীয় পতাকা ব্যবহার না করে সভা করছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধেয় শুভেন্দুর কাঁথির বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। যদিও পুরোটাই রটনা বলে দাবি করেছেন শিশির অধিকারী। অকারণে রাজনৈতিক উত্তাপ বাড়াতেই এই সবর খবর রটানো হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছেন তিনি।

Related articles

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...

কলেজের ইউনিয়ন রুমে মিলল লক্ষ লক্ষ উইপোকায় খাওয়া নোট!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের (SurendraNath Collage) ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো দু’ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া বান্ডিল বান্ডিল নোট। মঙ্গলবার...

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...