Thursday, May 14, 2026

নীতীশকে দুই উপমুখ্যমন্ত্রী দিয়ে ‘ঘিরছে’ বিজেপি! সুশীল মোদি এবার কেন্দ্রে !

Date:

Share post:

এবার সম্ভবত বিহারেও বিজেপি’র উত্তরপ্রদেশ মডেল !

বিজেপির আনুষ্ঠানিক সিলমোহরের পর নীতীশ কুমার রেকর্ড গড়ে চতুর্থবারের জন্য সোমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন৷ তবে শোনা যাচ্ছে, JDU-র নীতীশকে ফের বিহারের মুখ্যমন্ত্রীর গদি বসালেও, এবার বিজেপি তাঁকে ‘ঘিরে ফেলছে’ দু’জন উপ-মুখ্যমন্ত্রী দিয়ে৷ এই দু’জনই বিজেপির৷ শপথ নেওয়ার আগেই নীতীশ সম্ভবত টের পাচ্ছেন, এবারের সিংহাসনে কাঁটা লুকিয়ে থাকতে পারে৷

ওদিকে, বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সোমবারই ওই পদ থেকে ইস্তফা দিচ্ছেন৷ জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন তিনি৷

সূত্রের খবর, বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী না’কি রাজ্যের নতুন দুই উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷

রবিবার NDA পরিষদীয় দল পাটনায় নীতীশ কুমারের বাসভবনে এক বৈঠকে বসে৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই সর্বসম্মতিক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নীতীশ কুমার৷

রাজ্যপাল ফাগু চৌহানের সাথে দেখা করে এদিনই নীতীশ কুমার বিহারে NDA সরকার গঠনের দাবি জানিয়েছেন৷ রাজভবন থেকে বেরিয়ে নীতীশ জানান, “আগামীকাল, সোমবার, বিকেল সাড়ে চারটে নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- চলচ্চিত্র জগৎ চিরকাল তাঁর ঋণ স্বীকার করবে: বুদ্ধদেব

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...