Monday, May 11, 2026

বিরাটের সিদ্ধান্তকে সমর্থন ম্যাকগ্রার

Date:

Share post:

বিরুষ্কা জুটি আগেই ঘোষণা করেছিলেন তাদের কোল আলো করে আসছে সন্তান। বাবা হতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেই কারণের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি মাত্র টেস্টে খেলেই দেশে ফিরবেন বিরাট। তার পিতৃত্ব কালীন ছুটি মন্জ্ঞুর ও করে দিয়েছে বোর্ড। তাই প্রথম টেস্ট খেলার পরেই স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে দেশে ফিরে আসবেন।আসন্ন সিরিজে অ্যাডিলেডে অনুষ্ঠিত দিন–রাতের টেস্টের পরই দেশে ফিরবেন বিরাট ।
বিরাটের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন গ্রেফতার গ্লেন ম্যাকগ্রা। বিরাটির এই সিদ্ধান্ত একেবারেই অবাক করেনি তাকে।

আরও পড়ুন- বাংলায় প্রচারের ঝাঁঝ বাড়াতে শহরে এলেন বিজেপির অমিত মালব্য
তিনি জানিয়েছেন, বিরাট যদি মনে করে সন্তান জন্মানোর সময় স্ত্রীর পাশে ওর থাকা দরকার, তা হলে সেটা খুবই স্বাভাবিক। আমি ওর মনের অবস্থাটা বুঝতে পারছি।এ নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি এও বলেছেন, বিরাট না থাকা মানে ভারত এক জন নয়, দু’জনকে হারাল। এক জন অবশ্যই ব্যাটসম্যান বিরাট। অন্য জন অধিনায়ক বিরাট। সেই তেজি ভাবটাই হয়তো দেখা যাবে না। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে চারটের মধ্যে তিনটে টেস্টে না পাওয়ার ধাক্কা সামলানো কঠিন হবে ভারতের কাছে ।
তা ছাড়া গত বার কোহালির নেতৃত্বে সিরিজ জয়ও ভারতীয়দের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে বলে তার মন্তব্য ।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...