Thursday, May 14, 2026

এমাসেই ফের রাজ্যে আসতে পারেন শাহ, এবার লক্ষ্য উত্তরবঙ্গ!

Date:

Share post:

ভোট বড় বালাই। সে কারণেই দিল্লি থেকে বারবার ছুটে আসতে হচ্ছে বাংলায়। এ মাসের শুরুতেই রাজ্যে এসে আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে সবে মুখ মুছে দিল্লি ফিরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফের বাংলায় আসছেন তিনি। সম্ভাব্য তারিখ 30 নভেম্বর।

বিধানসভা ভোটের দামামা আগেই বাজিয়ে গিয়েছেন অমিত শাহ। মঙ্গলবার দলীয়স্তরে সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গ বিজেপির পাঁচটা সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হল পাঁচজন কেন্দ্রীয় নেতাকে। ওই পাঁচ নেতা ১৮ নভেম্বর থেকে দফায় দফায় বৈঠক করবেন। সেই রিপোর্ট যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। সেই রিপোর্ট পাওয়ার পরই আবার ৩০ নভেম্বর রাজ্যে আসতে পারেন অমিত। তবে, বিজেপির এই কেন্দ্রীয় নেতাদের বাংলায় আগমনকে ‘বহিরাগত’ তকমা দিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব থেকে বেশি জোর দিয়েছিলেন সাংগঠনিক শক্তিবৃদ্ধির উপর। বিজেপি সূত্রের খবর, এবার বাংলায় এসে উত্তরবঙ্গে যেতে পারেন অমিত শাহ। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং বিজেপির থেকে সমর্থন তুলে রাজ্যের শাসকদলের প্রতি আস্থা ব্যক্ত করায় পাহাড়ের রাজনীতিতে বিজেপির নড়বড়ে অবস্থা বলে মত রাজনৈতিক মহলের। বারবার গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে ভোটে জিতে আসা গেরুয়া শিবির কথা না রাখায় তাদের ওপর যে আস্থা হারাচ্ছে সেটা বুঝতে পারছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই এবার এসে অমিত শাহ উত্তরবঙ্গকে প্রচারকেই টার্গেট করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...