Friday, June 26, 2026

কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন শুভেন্দু

Date:

Share post:

জয়তু সমবায়। নিমতৌড়িতে তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন পরিবহনমন্ত্রী।

শুভেন্দুর গলায় নীল-সাদা উত্তরীয়। প্যান্ডেলে নীল সাদা কাপড়। তার মাঝেই এদিন সমবায় সপ্তাহকে সামনে রেখে বক্তব্য রাখতে ওঠেন রাজ্যের মন্ত্রী। কালী পুজো আর ভাই ফোঁটার কারণে ১৪ নভেম্বর থেকে উদযাপনের দিন পিছিয়েছে। সমবায় আন্দোলনের ইতিহাস থেকে আজকে সমবায় ব্যবস্থার পোক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার প্রসঙ্গে টেনে শুভেন্দু জওহরলাল নেহরু, সিদ্ধার্থ শঙ্কর রায়ের অবদানের কথা রাখেন।

সমবায়কে বিকল্প অর্থনীতি আখ্যা দিয়ে অবিভক্ত মেদিনীপুরের ভূমিকার কথা বলেন শুভেন্দু। তাঁর দাবি, সমবায় স্বচ্ছ্বতার সঙ্গে কাজ করছে। প্রায় এক দশক ধরে তাঁর সমবায় আন্দোলনে তাঁর জড়িয়ে থাকার কথা উল্লেখ করে শুভেন্দুর দাবি, স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্ট্রি এক জায়গায় হলেও মা-বোনেরা সমান গুরুত্ব পান না। তাঁদের আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান ওই মঞ্চ থেকে।

আরও পড়ুন:এবার কলকাতায় দেখা গেলো শুভেন্দু-র ছবি দেওয়া ‘দাদার অনুগামী’-র ফ্লেক্স

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...