Thursday, May 14, 2026

লস্কর জঙ্গি হাফিজ সইদের ১০ বছর জেল পাক আদালতে

Date:

Share post:

২৬/১১ মুম্বই বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে দুটি ভিন্ন নাশকতার মামলায় সব মিলিয়ে ১০ বছরের বেশি মেয়াদের কারাবাসের শাস্তি শোনাল পাক আদালত। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাণ্ডা হাফিজ সইদকে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে বিচারের জন্য হস্তান্তরের দাবি জানিয়ে বহুবার পাকিস্তানকে বলেছে ভারত। যথারীতি জঙ্গিদের মদতদাতা পাকিস্তান সরকার তাতে কর্ণপাত করেনি। রাষ্ট্রসংঘ ও আমেরিকাও এই হাফিজ সইদকে গ্লোবাল টেররিস্ট বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। তার মাথার দাম ঘোষণা করা হয়েছে ১০ মিলিয়ন ডলার। তা সত্ত্বেও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে ভারত বিরোধী জিগির তোলার কাজ করে যাচ্ছে সে। মাঝে মাঝে কিছু মামলার সূত্রে হাফিজকে লোকদেখানো গ্রেফতারের নাটক করে পাক প্রশাসন। তারপর ছাড়াও পেয়ে যাবে। ফলে এবার পাকিস্তানের এক নিম্ন আদালতে ১০ বছরের জেল ঘোষণা হলেও পাক সরকারের মদতপুষ্ট এই জঙ্গির যে তেমন কিছুই হবে না, বলাই বাহুল্য।

আরও পড়ুন-করোনা বাধা হবে না বঙ্গ নির্বাচনে, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...