Tuesday, June 23, 2026

‘সিদ্ধান্ত’ নিতে আরও সময় নিলেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

রামনগরের মেগা শো ঘিরে রাজনৈতিক মহলে সর্বোচ্চ কৌতূহল তৈরি করলেও সিদ্ধান্ত নিতে আরও সময় নিলেন শুভেন্দু অধিকারী৷

বহুচর্চিত রামনগরে ‘মেগা শো’-র মঞ্চে দাঁড়িয়ে বৃহস্পতিবার দু-একটি ইঙ্গিতপূর্ণ বাক্য ছাড়া তেমন কিছুই বললেন না শুভেন্দু ৷ সাম্প্রতিককালে ‘অরাজনৈতিক’ মঞ্চেই একের পর এক সভা করে একাধিক জল্পনা ও বিতর্ক তৈরি করলেও এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, “সমবায় মঞ্চ থেকে রাজনীতির কথা বলা যায়না”৷ এদিন শুভেন্দুর স্বল্প সময়ের বক্তৃতার মধ্যে ইঙ্গিতপূর্ণ কথাও দু-একটি বলেছেন৷ তিনি বলেছেন, “আমি এখনও একটি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য ৷ এখনও মন্ত্রিসভার সদস্য৷ সেই দলের নিয়ন্ত্রকরা আমাকে তাড়ায়নি, আমিও ছাড়িনি”৷ পাশাপাশি তিনি এটাও বলেছেন, “যতক্ষণ একটা দলে আছি, ততক্ষণ রাজনীতির কথা এভাবে প্রকাশ্যে বলা যায়না৷ ‘আন- এথিক্যাল’ কাজ আমি করিনা”৷ এরপর প্রশ্নও উঠেছে, এই ‘যতক্ষণ’-টা কতক্ষণ ?

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ বৃহস্পতিবার সকালেই জানিয়েছিলো, এদিনের সভায় উত্তাপ ছড়ানো হলেও, কার্যকর কিছুই হবেনা৷ এই মেগা শো-তে হয়েছেও ঠিক তেমনই৷এদিনের ‘সমবায়ী’-মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু মূলত তাঁর সঙ্গে সমবায় আন্দোলনের দীর্ঘদিনের সম্পর্কের কথাই বারবার তুলে ধরেন৷ তার ফাঁকেই অবশ্য বলেছেন, ‘নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ করা সম্ভব নয়৷ আমি বসন্তের কোকিল নই৷ শুধু ভোট চাই-ভোট দাও বলিনা৷
বক্তব্যের শেষে যথারীতি শুভেন্দু অধিকারী বলেছেন, “এই পান্তা খাওয়া মানুষটির পাশে আগের মতোই আপনারা থাকবেন, এই বিশ্বাস আমার আছে”৷ এদিনের সভায় ভিড়ও হয়েছিলো চোখে পড়ার মতো৷

আরও পড়ুন-গল ব্লাডারে স্টোনেই কাবু বিনয়: খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গে থেকেও বার্তা নেই রাজ্যপালের!

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...