Thursday, May 14, 2026

মালদা বিস্ফোরণে মৃত বেড়ে ৬, তদন্তে এসটিএফ, ফরেন্সিক দলও

Date:

Share post:

মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় মালদা হাসপাতালে। সূত্রের খবর, ওই কারখানারই একজন অংশীদার আবু সাইদকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার ১১টা নাগাদ ওই কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়।

এদিনই ঘটনাস্থলে তদন্ত করতে যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মালদহ রেঞ্জের ডিভিশনাল কমিশনার সৈয়দ আহমেদও ঘটনাস্থলে গিয়ে অনেকের সঙ্গে কথাবার্তা বলেছেন। বিকেলের মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞদের মালদহে পৌঁছনোর কথা। ফরেনসিক তদন্ত হলে বিস্ফোরণের প্রকৃত কারণ অনেকটাই স্পষ্ট হবে বলে ধারনা তদন্তকারী পুলিশের।

প্রাথমিক তদন্তে অবশ্য কোনও মেশিনে বিভ্রাটের প্রমাণ মেলেনি। মেশিনের যে অংশ ভাঙা তা থেকে প্রাথমিকভাবে স্পষ্ট যে কেউ আগেভাগে ইচ্ছাকৃতভাবে যন্ত্রাংশ কাটেনি। বিস্ফোরণস্থল থেকে বারুদের কোনও নমুনাও এখনও মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন- একুশের ভোটপ্রচারে বাংলায় ভাষণ দিয়ে চমক দিতে চাইছেন মোদি
এদিন মালদার কংগ্রেসের বিধায়ক ইশা খান চৌধুরী, মোস্তাক আলম, আসিফ মেহবুব, মোত্তাকিন আলম সহ একাধিক জনপ্রতিনিধি ঘটনাস্থলে যান। তাঁরা মৃতদের পরিবারের একজনকে চাকরির দাবি তোলেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ আরও অর্থ দেওয়ার আর্জি জানান তাঁরা।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...