Wednesday, June 3, 2026

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দেড় মাসের মধ্যে হোমগার্ডে নিয়োগ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো নিয়োগপত্র মিলেছিল আগেই। এবার চাকরিতে যোগ দিলেন হাতির হানায় মৃত পরিবারের সদস্যরা। হাতির হানায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দেড় মাসের মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ। ২০ নভেম্বর বিবৃতি জারি করে জানানো হয়েছে, বন দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথম দফায় ৪৩৪ জনের নাম মিলেছে। ৪৩৪জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি থেকে। জেলার ৯৬ জন চাকরি পাচ্ছেন।

৬ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, হাতির আক্রমণ বেশিরভাগই হয় ঝাড়গ্রাম-সহ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে। উত্তরবঙ্গেও এই ধরনের ঘটনা ঘটে। সেই কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, হাতির আক্রমণে কেউ মারা গেলে পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে। আড়াই লক্ষ টাকা করে পায় পরিবার। এবার চাকরিও দেওয়া হবে।

আরও পড়ুন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...