Thursday, May 14, 2026

তৃণমূল ভবনে “বিক্ষোভ”: কাকলি বললেন গণতন্ত্র, কটাক্ষ দিলীপের

Date:

Share post:

আজ, শনিবার তৃণমূল ভবনের সামনে জড়ো হয়েছিলেন কয়েকশো দলীয় সমর্থক। তাঁদের প্রত্যেকের গলায় ঝোলানো ছিল ফেস্টুন। হাতে ছিল দলীয় ঘাসফুল প্রতীক। ফেস্টুনে যেখানে লেখা, “জননেত্রীর কাছে একটি বিশেষ বার্তা পৌঁছনোর আর্জি নিয়ে আজ আমরা সমবেত। তৃণমূল কংগ্রেস পরিবার।”

যদিও সেভাবে কোনওরকম বিক্ষোভ তাঁরা প্রদর্শন করেননি। কিন্তু তাঁরা যে দলের একটা অংশের উপর ক্ষুব্ধ, সেটা স্পষ্ট। ঠিক কী কারণে তাঁরা জড়ো হয়েছিলেন, তাঁদের দাবি কী? এ বিষয়ে অবশ্য কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। শুধু জানিয়েছেন, তাঁরা শীর্ষ নেতৃত্বের সঙ্গেই কথা বলতে চান। যা বলার শীর্ষ নেতৃত্বকেই বলবেন তাঁরা।

আরও পড়ুন:শুভেন্দুর সমর্থনে পোস্টার এবার শ‍্যামবাজারে, তৃণমূল বলছে “বড় ছক”

এ বিষয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তৃণমূল একটি বড় পরিবার। তৃণমূল একটি গণতান্ত্রিক দল। এখানে সকলের কথা বলার অধিকার আছে। তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে নিচুতলার কর্মীরাও যখন ইচ্ছা তৃণমূল ভবনে আসতেই পারেন। এর মধ্যে কোনও বিতর্ক নেই।”

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের দলে অনেকেই আসতে চাইছেন। তৃণমূল তাঁদের সুরক্ষা দিতে পারছেন না। আজও তৃণমূল ভবনে বিক্ষোভ হচ্ছে।”

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...