Thursday, June 4, 2026

বিজেপির সঙ্গেই থাকবে AIADMK, শাহর সফরেই মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তামিলনাড়ু সফরের মাঝেই কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে জোট অব্যাহত রাখার ঘোষণা। সামনের বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। পরপর দুবার এই রাজ্যে ক্ষমতায় প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকে। শনিবার চেন্নাই যান অমিত শাহ। আর এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, বিজেপির সঙ্গে আমাদের জোট অটুট থাকবে। আমরা কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নমূলক কাজের সমর্থক। দুদলের মধ্যে বোঝাপড়াও মজবুত। রাজ্যে আমাদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগামী বিধানসভা ভোটে এআইএডিএমকে ও বিজেপির মধ্যে জোট অব্যাহত থাকছে।

সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে-র মধ্যে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম গোষ্ঠী নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হয়েছে। বিধানসভা ভোটে যথারীতি মূল লড়াই এআইএডিএমকে এবং ডিএমকে জোটের মধ্যে। ২০১১ ও ২০১৬ পরপর দুদফায় টানা দশ বছর ক্ষমতায় থাকার পরে এবার রাজ্যে বিরোধী ডিএমকে জোটের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ক্ষমতাসীন প্রয়াত জয়ললিতার দল। গত বছর লোকসভা ভোটেও দুর্দান্ত ফল করেছে ডিএমকে। স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকের জোটে আছে কংগ্রেস ও বামেরা। এই প্রথম তামিলনাড়ুতে এমন এক বিধানসভা নির্বাচন হতে চলেছে যেখানে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী জয়ললিতা ও করুণানিধি অনুপস্থিত। তাঁদের মৃত্যুর পর এবার রাজ্যের জনমত কোনদিকে থাকে তা দেখার অপেক্ষা।

আরও পড়ুন- শিক্ষায় রবীন্দ্রনাথ, সাহসিকতায় নেতাজি, প্রশাসনে মমতা: বিজেপিকে আক্রমণ কাকলির

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...