Monday, June 1, 2026

মিস্টার কুলকে রাগাতে পারেন একজনই, কে তিনি? তথ‍্য ফাঁস সাক্ষীর

Date:

Share post:

তিনি মিস্টার কুল। মাঠে এবং মাঠের বাইরে মিস্টার কুল নামেই পরিচিত মহেন্দ্র সিং ধোনি। ঠান্ডা মাথায় একার হাতে দেশকে জিতিয়েছেন অনেক ম‍্যাচ। এনে দিয়েছেন বিশ্বকাপের কাপের মতন ট্রফিও।

সেই মিস্টার কুল নাকি রেগে যান একজনকে দেখে। এমনটাই জানালেন ধোনির স্ত্রী সাক্ষী। নিজের ৩২তম জন্মদিনে সেই কথাই ফাঁস করলেন তিনি। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম আড্ডায় বসেন ধোনি পত্নি। সেখানে তিনি জানান, পৃথিবীতে একজনই আছেন, যে কিনা রাগিয়ে দিতে পারে ধোনিকে। আর সেই ব‍্যক্তি হলেন স্বয়ং তিনি।

সাক্ষি বলেন, ধোনি গোটা বিশ্বের সামনে প্রতিক্রিয়াহীন থাকলেও, স্ত্রী সাক্ষীর সামনে রাগ লোকাতে পারেন না। তিনি নাকি মাঝে মধ্যেই রাগিয়ে দেন মিস্টার কুলকে। পাশাপাশি এও বলেন, রাগানোর অধিকার তাঁর আছে, কারণ তিনিই সব থেকে কাছের।

চলতি বছরই জাতীয় দল থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। দেশের জার্সি গায়ে আর মাঠে না নামলেও, আইপিএল এ চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নামেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। তবে সেই টুর্নামেন্টে একদমই ফর্মে ছিলেন না ধোনি। ব‍্যাট হাতে ব‍্যর্থ হন তিনি। আইপিএল ব‍্যর্থ হয় গোটা দল। প্রথমবারের মত প্লে অফ থেকে বিদায় নিতে হয় সিএসকেকে। প্রশ্ন ওঠে ধোনির প‍্যরফমেন্স নিয়েও। বিশেষজ্ঞদের মধ‍্যে কেউ কেউ বলতে শুরু করেন চলতি বছরই আইপিএল থেকে অবসর নিতে চলেছেন মিস্টার কুল। তবে আইপিএলের শেষ ম‍্যাচে সেই জল্পনা উড়িয়ে তিনি জানিয়ে দেন সামনের মরশুমেও সিএসকের হয়ে মাঠে নামবেন তিনি।

আরও পড়ুন-ম্যাচ ফিক্সিং রুখতে জুয়া খেলাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত, বললেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...